রবিবার, ১৯ জুলাই, ২০২৬৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

থাকছে না এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানানোর সুযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ৪:৪৫

শেয়ার করুনঃ
থাকছে না এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানানোর সুযোগ

বাবা এন্ড্রু কিশোরকে শেষবারের মতো দেখতে অস্ট্রেলিয়া থেকে রাজশাহী এসে পৌঁছেছেন তার মেয়ে এন্ড্রু সংজ্ঞা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে সোমবার সকালে ঢাকা হয়ে রাজশাহী ফিরেছেন তিনি। মঙ্গলবার তার রাজশাহী ফেরার কথা থাকলেও একদিন আগেই পৌঁছেছেন। তবে আগে আসলেও আগামী বুধবারই কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য সম্পন্ন হবে।সোমবার সন্ধ্যায় সদ্য প্রয়াত এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মেয়ে আগে ফিরলেও এন্ড্রু কিশোরকে সমাহিত করার দিন ১৫ জুলাই ঠিক রাখা হয়েছে। ওইদিনই তাকে তার পছন্দের জায়গায় সমাহিত করা হবে। তবে পরিবর্তন আনা হয়েছে শেষকৃত্য অনুষ্ঠানে। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য আগে তার মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে। কিন্তু এতে পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, ১৫ জুলাই সকালে এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে নিয়ে সরাসরি সিটি চার্চে নিয়ে যাওয়া হবে। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে পাশেই থাকা খ্রীস্টিয়ান কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তবে কেন এই পরিবর্তন সে বিষয়ে কিছু জানাননি ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।এদিকে বাবা এন্ড্রু কিশোরের যে ছবি বাঁধাই করেছিলেন সেই ছবি বুকে নিয়েই রাজশাহী ফিরেছেন সংজ্ঞা। রাজশাহী ফেরার পর বাবার সেই ছবি জড়িয়ে কাঁদছেন বাড়িতে। বাবার শেষ বিদায়ের জন্য নিজেই তৈরি করে এনেছেন শেষকৃত্য অনুষ্ঠানে ব্যানার। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভারী বর্ষণের আশঙ্কা
এন্ড্রু কিশোরের দুই সন্তানই অস্ট্রেলিয়ায় থাকেন। তার মৃত্যুর পর ছেলে জয় এন্ড্রু সপ্তক ফিরেছেন গত বৃহস্পতিবার (৯ জুলাই)। কিন্তু করোনা পরিস্থিতিতে বড় মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা টিকিট না পাওয়ায় ফিরতে দেরি হচ্ছিল।রাজশাহীর সার্কিট হাউস ও কেন্দ্রীয় কারাগারের পাশে খ্রীস্টিয়ান কবরস্থানে শায়িত হবেন এন্ড্রু কিশোর। কবরস্থানে ঢুকেই বাম পাশের একটি স্থান তার পছন্দ। জায়গাটি তিনি আগেই দেখিয়ে দিয়ে গেছেন। সে অনুযায়ী সমাধির স্থান প্রস্তুত হচ্ছে। এই কবরস্থানেই সমাহিত হয়েছেন শিল্পীর বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মা মিনু বাড়ৈ।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
রাজশাহীতে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দিয়েছেন। তাকে বলা হয় ‘প্লেব্যাক সম্রাট’। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী ক্যানসারে ভুগছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি সিঙ্গাপুরেই ছিলেন চিকিৎসার জন্য। কেমোথেরাপি ও রেডিওথেরাপি চিকিৎসার পরও দ্বিতীয়দফায় তার দেহে ক্যানসার বাসা বাঁধে। ফলে চিকিৎসকরা হাল ছেড়ে দেন। তাই শিল্পীর ইচ্ছায় তাকে দেশে আনা হয় গত ১১ জুন। এরপর থেকে রাজশাহীতে তিনি বোনের বাসায় ছিলেন। গত ৬ জুলাই সন্ধ্যায় এখানেই উপমহাদেশের এই কিংবদন্তি কণ্ঠশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জনপ্রিয় সংবাদ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

দেশে যুক্ত হচ্ছে প্রায় চৌদ্দশ পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস

দেশে যুক্ত হচ্ছে প্রায় চৌদ্দশ পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

প্রবাসীদের মর্যাদা ও সেবায় নতুন যুগের সূচনা প্রবাসী কার্ড

প্রবাসীদের মর্যাদা ও সেবায় নতুন যুগের সূচনা প্রবাসী কার্ড

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে যুক্ত হচ্ছে প্রায় চৌদ্দশ পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস

দেশে যুক্ত হচ্ছে প্রায় চৌদ্দশ পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় এক হাজার ৪০০টি বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে অভিন্ন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা, বৈদ্যুতিক বাসের জন্য একক কারিগরি মানদণ্ড প্রণয়ন এবং মনোরেলসহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে

প্রবাসীদের মর্যাদা ও সেবায় নতুন যুগের সূচনা প্রবাসী কার্ড

প্রবাসীদের মর্যাদা ও সেবায় নতুন যুগের সূচনা প্রবাসী কার্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ-সংক্রান্ত এক বৈঠকে আগামী মাসের মধ্যে সরকারের ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত জানানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় এ কর্মসূচি শুরু হচ্ছে। সভায় জানানো হয়, প্রবাসী কার্ড চালুর মূল লক্ষ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি কার্ডের

বন্যার আশঙ্কায় কাপ্তাই বাঁধের ষোলো গেট খুলে দেওয়া হলো

বন্যার আশঙ্কায় কাপ্তাই বাঁধের ষোলো গেট খুলে দেওয়া হলো

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। শনিবার বেলা ১১টা ২০ মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে

সাত বছরে ঊনআশি পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্বেগ বাড়ছে

সাত বছরে ঊনআশি পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্বেগ বাড়ছে

বাংলাদেশ পুলিশের নিম্নপদস্থ সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে চলতি বছরের এখন পর্যন্ত সাড়ে সাত বছরে পুলিশের ৭৯ জন সদস্য আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে ১০ জনের বেশি সদস্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাঁদের বড় অংশই কনস্টেবল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার। সর্বশেষ শুক্রবার ভোরে রাজধানীর ডেমরা পুলিশ লাইনসের একটি ভবনে কনস্টেবল সাইদুল

দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভারী বর্ষণের আশঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে