শনিবার, ১৮ জুলাই, ২০২৬৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল :অবহেলায় রোগীর মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জুলাই ২০২০, ১৬:১৫

শেয়ার করুনঃ
চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল :অবহেলায় রোগীর মৃত্যু

শত অনুনয়েও করোনার টেস্ট ছাড়া ভর্তি করছে না কোন হাসপাতাল, মুমূর্ষু রোগী নিয়ে অসহায় স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে৷ এক পর্যায়ে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন রোগী৷ তাদের মৃত্যুর কারণ কিন্তু করোনা ভাইরাস নয়৷ হাসপাতালে ভর্তি না করানো, ভর্তি করলেও ডাক্তারের অবহেলায় বেশীরভাগ রোগীর মৃত্যু।

গত ২৩শে জুন পেট ব্যাথা, বমি আর পাতলা পায়খানা বন্ধ হচ্ছিল না বিধায় সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এর মাকে নিয়ে গিয়েছিল ন্যাশনাল হসপিটালে। করোনা রোগী বলে ভর্তি করছিল না হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক আকুতি মিনতি করে প্রায় তিন ঘণ্টা পর ভর্তি করে কিন্তু কোন ডাক্তার ভালো মতো দেখল না।নার্স এসে বলে অক্সিজেন লাগবে রোগীর অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে নিয়ে আসেন আমাদের হাসপাতালে কোন অক্সিজেন নেই। শুধু মাত্র স্যালাইন দিয়ে ইমারজেন্সি বেডে ফেলে রাখে এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন রোগী সঙ্গে থাকা সাংবাদিক ফিরোজ এর ভাতিজা ইমন ।

ইমন জানান, আমার দাদী হাজী ছুরা খাতুন (৭৫) আমরা চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচু বাগান নতুন আবাসিক এলাকায় থাকি। আমার দাদীর তেমন কোন রোগে ভোগছিল না, শুধু মাত্র পায়ে এক ধরনের এলার্জি ছিল।আমার আব্বু ও চাচ্চুরা বিদেশে থাকে যার দরুন আমার দাদীর পেট ব্যাথা, বমি ও পাতলা পায়খানা হচ্ছিল বলে ভয়ে আমি ও আমার ফোপাতু ভাই রাসেল ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসি কিন্তু এসে আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা অর্জন করলাম।করোনা রোগী বলে হাসপাতালে ভর্তি করছে না, হাসপাতাল কর্তৃপক্ষের পায়ে ধরে বলার পরেও হাজার ফোন এর উপর ফোন করে ভর্তি করানো হয়। ভর্তি পর ডাক্তারের অবহেলা দেখে আমি কান্নায় ভেঙে পড়ি।

আরও

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

এরপর ওনারা রোগীকে এক্সরে আর সিটি স্ক্যান করে নিয়ে আসেন। এক্সরে আর সিটি স্ক্যান করলে নাকি করোনার পসিবিলিটি বুঝা যায়! রোগীকে নিয়ে ল্যাবে দৌড়াতে থাকি। সিটি স্ক্যান, এক্সরে করে বলে উনার করোনা পজিটিভ।ডাক্তার এর এমন মন্তব্যে সবাইকে চমকে দেই। নার্স এসে বলে অক্সিজেন এখানো নিয়ে আসেননি তাড়াতাড়ি অক্সিজেন দিতে হবে। কিন্তু আমার দাদীর এক তিল পরিমাণ শ্বাসকষ্ট ছিল না। সব দিকে ছোটাছুটি করে শেষ মেশ গ্রাম থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে অক্সিজেন এর ব্যবস্থা করি।

তারপরও একটি ডাক্তার আমার দাদীকে ভালো মতো দেখল না উনার কি সমস্যা হচ্ছে। চিকিৎসা না করে শুধু বলে অক্সিজেন ব্যবস্থা করতে আর করোনা পরিক্ষা করাতে। ২৩ জুন বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরিক্ষা করার জন্য ৩৫০০/- টাকা নিয়ে নমুনা নেয়!কিন্তু তার ২ দিন পর সন্ধ্যায় (২৫ জুন, বৃহস্পতিবার) নমুনা আর টাকা ফেরত দিয়ে বলে ওনাদের পক্ষে টেস্ট করানো সম্ভব না আমাদের নিজ উদ্যোগে করার জন্য বলে (তাহলে ২টা দিন কেন নষ্ট করল)! এর কোন জবাব হাসপাতাল কর্তৃপক্ষ দেই নাই।

চিটাগাং
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ইমন আরো জানান, আমরা কোন উপায় না দেখে এই হাসপাতালে ঐ হাসপাতালে করোনা টেস্ট করতে ঘুরতে থাকি কিন্তু কোন হাসপাতাল করোনা টেস্ট নিচ্ছে না কোন উপায় না পেয়ে আমার আংকেল সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এর এক বন্ধু এন এস আই এর সহযোগিতায় ২৭ জুন সন্ধ্যা ৬ টায় নতুন করে নমুনা নিয়ে চট্টগ্রাম মেডিকেল এ করোনা টেস্ট এর জন্য পাঠায়।

কিন্তু ন্যাশনাল কতৃপক্ষ রিপোর্টের তোয়াক্কা না করে ওনাদের সিটি স্ক্যান রিপোর্ট এর উপর ভিত্তি করে আমার দাদীকে করোনা ইঞ্জেকশন (Remivir 100) সহ আরো অন্যান্য ইঞ্জেকশন দিতে থাকে সাথে বিভিন্ন ধরনের Antibiotic, Medicine তো আছে।

আরও

সাত বছরে ঊনআশি পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্বেগ বাড়ছে

সাত বছরে ঊনআশি পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্বেগ বাড়ছে

আমার দাদীর প্রাথমিক কোন শ্বাসকষ্ট ছিল না, কিন্তু ওখানে ভর্তি হওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়! অক্সিজেন এর উপর অক্সিজেন দিয়ে শ্বাসকষ্ট কন্ট্রোল করা যাচ্ছেনা। ২৭ জুন রাত ১০.৩০ মিনিটে আমাদের একপ্রকার মানসিক চাপ দেয় ICU তে শিফট করানোর জন্য!

আমরা বাধ্য হয়ে ICU তে নিয়ে যাওয়ার জন্য বলি। এরপর ICU থেকে আর ফিরে এলোনা! ২৮ জুন ভোরে তিনি মারা যান, অথচ ICU তে নেওয়ার আগেও ওনি কথা বলছেন ঠিক ঠাক। তখনও তার তেমন শ্বাসকষ্ট ছিল না।ন্যাশনাল হসপিটাল আমাদের ডেথ সার্টিফিকেট দিয়েছে; ডায়াগনোসিসঃ কোভিড সাসপেক্টেড (Covid-19 Suspected) , মারা যাওয়ার কারণঃ কার্ডিওরেসপিরেটরি ফেইলিউর (হৃৎক্রিয়া/শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া)!ইমন আরো জানান, ওনার দাদী মারা যাওয়ার ১০ দিন পর (৭ জুলাই) রোগীর করোনা রিপোর্ট পেয়েছে ‘নেগেটিভ’৷ অর্থাৎ মরহুমা করোনায় আক্রান্ত ছিলেন না৷

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
রিপোর্ট হাতে পেয়ে মরহুম হাজী ছুরা খাতুন এর পরিবারের বলছিলেন, ‘‘এই রিপোর্ট দিয়ে আমরা এখন কী করবো? আমরা তো আর উনাকে বাঁচাতে পারিনি! এই রিপোর্টের জন্য কেন ন্যাশনাল হাসপাতাল তালবাহানা করল! আর কেনই বা এইভাবে করোনা রোগী না হয়েও উনাকে করোনার ইনজেকশন দেওয়া হল।শুধু এক ছুরা খাতুন নয় প্রতিদিন অনেক রোগীর এই অবস্থায় মৃত্যু বরণ করছে ডাক্তার আর কর্তৃপক্ষের অবহেলায়।

চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের এই রকম অভিযোগ শুধু করোনা কালে নয় সবসময় স্বাভাবিক অবস্থায়ও এই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ আসছে প্রতিনিয়ত। ভাংচুর হয়েছে অনেকবার তারপরও প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন তাঁরা চিকিৎসা নামে অবহেলা করে মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

রোগী স্বাভাবিক মৃত্যু হলেও আইসিইউতে নিয়ে গিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসহায় মানুষের কাছ থেকে। তারা সঠিক চিকিৎসা দিচ্ছে না। যথাযথ তদন্তপূর্বক এই হাসপাতালে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জোর দাবি জানান তারা। আর যেন কারো মায়ের বুক খালি না হয়, আর কারো মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন যেন চিকিৎসার নামে হয়রানির শিকার না হয়।

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের পর গত দুই মাসে অনেকে এভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ রয়েছে৷ কিছু মৃত্যুর খবর গণমাধ্যমে উঠে এসেছে৷ কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বজন হারানোর বেদনার কথা তুলে ধরেছেন, প্রকাশ করেছেন ক্ষোভ৷ কিছু মৃত্যু আড়ালেই রয়ে যাচ্ছে৷

চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক প্রণব বড়ুয়া অর্ণব তার সাম্প্রতিক ভোগান্তির কথা উল্লেখ করে বলেন, হাসপাতালে সিট নেই, অক্সিজেন নেই, ভেন্টিলেটর নেই, আইসিইউ নেই, ওষুধ নেই। শুধু নেই আর নেই। এ যেন মুমূর্ষু রোগী নিয়ে এক শ্বাসরুদ্ধকর অবস্থা।

হাসপাতালে যেসব চিকিৎসক রয়েছেন তাদের অবস্থা আরও খারাপ। যে পরিমাণ রোগী, সে পরিমাণ কিছুই নেই। আর কিছু নেই এর মাঝেই আমরা ছুটছি। চট্টগ্রামে স্বাস্থ্যখাতের বেহাল দশা। টেনে আনতে ছিঁড়ে যাচ্ছে। হাসপাতালে না গেলে, ভুক্তভোগী ছাড়া  কেউ বুঝতে পারবে না। অদ্ভুত এক আঁধার এসেছে পৃথিবীতে। কখন যে আমরা ফিরবো স্বরূপে-এটা স্বয়ং সৃষ্টিকর্তাই জানেন।

জনপ্রিয় সংবাদ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, নিহত দুই আহত বারো

কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, নিহত দুই আহত বারো

বন্যার আশঙ্কায় কাপ্তাই বাঁধের ষোলো গেট খুলে দেওয়া হলো

বন্যার আশঙ্কায় কাপ্তাই বাঁধের ষোলো গেট খুলে দেওয়া হলো

সাত বছরে ঊনআশি পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্বেগ বাড়ছে

সাত বছরে ঊনআশি পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্বেগ বাড়ছে

ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে নতুন অভিযান যুক্তরাষ্টের

ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে নতুন অভিযান যুক্তরাষ্টের

ফাইনালের আগে মেসির পাশে বেকহ্যাম, স্পেনে আস্থা কাকার

ফাইনালের আগে মেসির পাশে বেকহ্যাম, স্পেনে আস্থা কাকার

এ সম্পর্কিত আরও পড়ুন

বন্যার আশঙ্কায় কাপ্তাই বাঁধের ষোলো গেট খুলে দেওয়া হলো

বন্যার আশঙ্কায় কাপ্তাই বাঁধের ষোলো গেট খুলে দেওয়া হলো

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। শনিবার বেলা ১১টা ২০ মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে

সাত বছরে ঊনআশি পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্বেগ বাড়ছে

সাত বছরে ঊনআশি পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্বেগ বাড়ছে

বাংলাদেশ পুলিশের নিম্নপদস্থ সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে চলতি বছরের এখন পর্যন্ত সাড়ে সাত বছরে পুলিশের ৭৯ জন সদস্য আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে ১০ জনের বেশি সদস্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাঁদের বড় অংশই কনস্টেবল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার। সর্বশেষ শুক্রবার ভোরে রাজধানীর ডেমরা পুলিশ লাইনসের একটি ভবনে কনস্টেবল সাইদুল

দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভারী বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভারী বর্ষণের আশঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

দেশে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী সময়ে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। শুক্রবার (১৭ জুলাই) সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি উপকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেঞ্চ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন করতে চায়। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি। বরং সংবিধান সংশোধনের বিষয়েই অবস্থান স্পষ্ট করেছে।