
প্রকাশ: ৮ জুলাই ২০২০, ৩:১৬

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ পুলিশ যে মানবিক অবদান রেখে চলছে তার জন্য বাংলাদেশ পুলিশ তথা এদেশের আপামর জনগণ গর্ববোধ করেন। আজ বুধবার সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর ড্রিল সেডে করোনা বিজয়ী ৫২ পুলিশ সদস্যকে কাজে যোগদানের পূর্বে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম(বার)।পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই করোনা যুদ্ধে বিজয়ী অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেলসহ সকল করোনা বিজয়ী পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সকলের হাতে উপহার হিসেবে সুরা সামগ্রী তুলে দেন বিএমপি কমিশনার।
এ সময় করোনা যুদ্ধে শাহাদাত বরণকারী প্রত্যেক শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বলেন, 'স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অসামান্য অবদানের জন্য আমরা যেমনি গর্ববোধ করি, তেমনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ পুলিশ যে মানবিক অবদান রেখে চলছে তার জন্য বাংলাদেশ পুলিশ তথা এদেশের আপামর জনগণ গর্ববোধ করেন।
