
প্রকাশ: ৭ জুলাই ২০২০, ২১:৫৭

লিবিয়ায় মানবপাচারের ঘটনা তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। লিবিয়ায় মানব পাচারের ঘটনায় গ্রেফতার এক পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০ থেকে ৩০ কোটি টাকার সন্ধান পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি)। সেই ব্যক্তি একটি রিক্রুটিং এজেন্সিতে কাজ করেন। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি সিআইডি। লিবিয়ায় মানব পাচারের ঘটনায় এখন পর্যন্ত সিআইডি ৩৬ জনকে গ্রেফতার করেছে।
রাজধানীর মালিবাগে সোমবার সিআইডি সদরদফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।
