
প্রকাশ: ৪ জুলাই ২০২০, ৩:২৫

পুলিশের কর্মরত সকল কর্মকর্তা ও বাহিনীটির সকল সদস্যদের পদায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি জানিয়েছেন, তদবির কালচারকে চিরতরে বিদায় করতে চান।শনিবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আয়োজিত বিশেষ অপরাধ ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ উদ্যোগের কথা জানান। রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
যে সম্মান মর্যাদা আমরা গত তিন মাসে পেয়েছি তা টাকা দিয়ে কেনা যায় না, মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের সাথে থাকতে হয়, তাদের কাছে যেতে হয়, মানুষকে ভালোবাসতে হয়।বেনজীর আহমেদ প্রশ্ন রেখে বলেন, একদিন করোনা চলে যাবে, এরপর কি হবে, আমরা কি আবারও আমাদের আগের স্বরূপে আবির্ভূত হবো? তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আর পেছনে ফিরে যাবে না, জনগণের সম্মান ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। আইজিপি এসব পরিবারের অংশ হিসেবে সুখে দুঃখে তাদের সাথে থাকার দৃৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির সকল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।