খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে মাসব্যাপি ডেঙ্গু মশা নিধন ও মশক বিস্তার রোধে পৌরসভার বিভিন্ন রাস্তা ও ড্রেনে ছিটানো হল জীবাণুনাশক মশা নিধন স্প্রে।
মাটিরাঙ্গা পৌরসভার ডেঙ্গু মশক নিধন কার্যক্রমের আহবায়ক মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মো:আলাউদ্দিন লিটন বলেন সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে মাস ব্যাপী এ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে
শুক্রবার (২৬জুন) সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চারপাশের ড্রেনে ডেঙ্গু মশা নিধন স্প্রে ও জীবানুনাশক ব্যবহারের মধ্যদিয়ে মশক বিস্তার রোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক।
মাটিরাঙ্গা পৌরসভার বাজারের প্রতিটি গলিতে ও আশপাশের রাস্তাসহ ড্রেনে মশা নিধন স্প্রে ও জীবাণুনাশক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো:এমরান হোসেন, কাউন্সিলর মোহাম্মদ আলী,পৌরসভার লাইন্সেন পরির্দশক প্রশান্ত কুমার সাহা,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসিম উদ্দিন জয়নাল,সাধারন সম্পাদক মো:মুজিবুর রহমান ভূইঁয়া, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো:অন্তর মাহমুদ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক বলেন সারাদেশের মহামারি করোনা ভাইরাসের সাথে সাথে
ডেঙ্গু মশার প্রার্দুরভাব দেখা দিয়েছে তাই মাটিরাঙ্গা
পৌরসভার সকল ওয়ার্ডে ডেঙ্গু মশার বিস্তার রোধে রাস্তা ও ড্রেনে মশা নিধন স্প্রে ও জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে। প্রতি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান। তিনি আরো বলেন
এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গায়ও ডেঙ্গু রোগীর পাওয়া গেছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকে অকালে মৃত্যুবরণ করছে। বাঁচতে হলে এডিস মশা নিয়মিত নিধন করতেই হবে।
তিনি বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু সেরে যায়। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়। এ বিষয়ে আমরা চাই পৌরসভা সম্পূর্ন রূপে ডেঙ্গুমুক্ত করতে পৌরসভার সকল ওয়ার্ডের মানুষকে ডেঙ্গু সম্পর্কে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরো বলেন বর্ষা মৌসুমে বাড়ি আঙিনা সহ বাড়ির আশপাশের জমানো নোংরা পানিতে এডিস মশা ডিম পাড়ে তাই সকলের বাড়ির চারদিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে ডেঙ্গু মশকের বিস্তার না ঘটে। সবাইকে স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক