শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চিনের মাইর খেয়ে বাংলাদেশকে খয়রাতি বলে তুচ্ছ-তাচ্ছিল ভারতীয় মিডিয়ার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২০, ৭:৯

শেয়ার করুনঃ
চিনের মাইর খেয়ে বাংলাদেশকে খয়রাতি বলে তুচ্ছ-তাচ্ছিল ভারতীয় মিডিয়ার

সম্প্রতি সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ভারত। চীনের সেনাদের হাতে ভারতের সেনারা বেদম পিটুনি খেয়েছে বলেও সেখানকার সংবাদমাধ্যমে এসেছে। যদিও চীনের পক্ষের কিছু সেনাও হতাহত হয়েছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম। এর মধ্যেই জানা গেলো, চীনের বাজারে আরও পাঁচ হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত রফতানি সুবিধা পেয়েছে বাংলাদেশ। চীনের তরফ থেকে বাংলাদেশের জন্য এই বাণিজ্য সুবিধা নিয়ে বেশ সরব ভারতীয় গণমাধ্যম।

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও ভারতীয় মিডিয়া মনে করছে, নয়াদিল্লির সঙ্গে উত্তেজনার মধ্যে ঢাকাকে বাগে রাখার ‘টোপ’ এটি বেইজিংয়ের। তবে এটিকে ‘টোপ’ প্রমাণে প্রচারিত খবরে যাচ্ছেতাই শব্দের ব্যবহার করছে ভারতের অনেক আলোচিত সংবাদমাধ্যম। আনন্দবাজার পত্রিকা এবং জি নিউজের বাংলা সংস্করণ ‘২৪ ঘণ্টা’র খবরে বিষয়টিকে ‘খয়রাতি’ বলেও আখ্যা দেয়া হয়েছে। আর এই ‘খয়রাতি’ শব্দটিই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের তুমুল আলোচনায়। বিষয়টি ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্রকে’ খাটো করার মানসে করা হয়েছে কি-না, সে প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৯ জুন জানায়, চীনের বাজারে আরও পাঁচ হাজার ১৬১টি পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশটিতে মোট শুল্কমুক্ত পণ্যের সংখ্যা দাঁড়াল আট হাজার ২৫৬টি। এর ফলে চীনে বাংলাদেশের মোট রফতানি পণ্যের ৯৭ শতাংশই শুল্কমুক্ত সুবিধার আওতায় এলো।মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার পথে থাকলেও স্বল্পোন্নত দেশ হিসেবে বাণিজ্যের ওই প্রাধিকারটি পেতে দীর্ঘদিন ধরে দুদেশের আলোচনা চলছিল। আর অতি সম্প্রতি এটি দিতে সম্মত হয় চীন সরকার। আগামী ১ জুলাই থেকে বেইজিং প্রদত্ত সুবিধার ওই ঘোষণা কার্যকর হতে যাচ্ছে।

আরও

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
কিন্তু সীমান্তে ভারতের সেনাদের পেটানো চীন কেন বাংলাদেশকে এই মুহূর্তে এমন সুবিধা দিলো, তা নিয়ে নাখোশ ভারতের গণমাধ্যম। সেই অসন্তোষই প্রকাশ পাচ্ছে তাদের প্রতিবেদনে।লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং” শিরোনামে আনন্দবাজার প্রতিকার খবরে বলা হয়েছে, “বাণিজ্যিক লগ্নি আর খয়রাতির টাকা ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা নতুন নয় চীনের। লাদাখে ভারতের সঙ্গে সীমান্ত-সংঘর্ষে উত্তাপ ছড়ানোর পরে ফের নতুন উদ্যমে সে কাজে নেমেছে বেজিং। শুক্রবার বাংলাদেশের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে তারা। তাতে বাংলাদেশ থেকে রফতানি হওয়া অতিরিক্ত ৫১৬১টি পণ্যে শুল্ক না-নেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে চিনে রফতানি হওয়া পণ্যের ৯৭ শতাংশকেই শুল্কমুক্তির সুবিধা দিল বেজিং। জুলাইয়ের প্রথম দিন থেকে নতুন সিদ্ধান্তটি কার্যকর হচ্ছে।”

যদিও এ প্রতিবেদনে স্বীকার করা হয়, “বাংলাদেশ একমাত্র প্রতিবেশী দেশ, নানা টানাপড়েন সত্ত্বেও যাদের সঙ্গে ভারতের একটা পরীক্ষিত সুসম্পর্ক রয়েছে। দক্ষিণে শ্রীলঙ্কা-মালদ্বীপ থেকে উত্তরে নেপাল-ভুটান, কারও সঙ্গেই আর আগের উষ্ণ সম্পর্ক নেই ভারতের।”জি নিউজের বাংলা সংস্করণ ‘২৪ ঘণ্টা’র এ সংক্রান্ত খবরের শিরোনাম করা হয়, “ভারতকে চাপে ফেলতে বাংলাদেশকে 'খয়রাতি' চিনের!” প্রতিবেদনে বলা হয়, “নেপালের পর বাংলাদেশ। ভারতের সঙ্গে লড়াইয়ে পড়শিদের পাশে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। বাংলাদেশ থেকে রফতানিকৃত ৯৭ শতাংশ পণ্যকেই শুল্কমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বেজিং।”এখানে উল্লেখ্য, ‘খয়রাতি’ শব্দের আভিধানিক অর্থ হলো ‘দানরূপে প্রাপ্ত’। অর্থাৎ কারও দানে বা দয়ায় যা পাওয়া যায়, তা-ই খয়রাতি।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউরোপ-আমেরিকার বাজারে রফতানিসুবিধা পেয়ে আসছিল। মাঝে কিছু জটিলতার কারণে সে সুবিধায় ভাটা পড়েছে। সম্পর্কের খাতিরে চীন আগে থেকেই বাংলাদেশের কয়েক হাজার পণ্যে এই রফতানিসুবিধা দিয়ে আসছে। সম্প্রতি সেই সুবিধার জায়গায় যোগ হলো আরও পাঁচ হাজারের বেশি পণ্য।বাণিজ্যিক ও কূটনৈতিক বোঝাপড়ার ফলে এ ধরনের সুবিধা পাওয়া যায় এবং চীন থেকে বাংলাদেশ সেটাই পেয়ে আসছে। তাছাড়া দেশের পদ্মাসেতুসহ বহু মেগা প্রকল্পে চীন ও সেদেশের নানা কোম্পানি ওতপ্রোতভাবে জড়িত। সে দিক বিবেচনায়ও বলা যায়, বেইজিংয়ের সঙ্গে ঢাকার বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগে বোঝাপড়া হুট করেই কয়েকদিনে হয়নি। তাহলে ভারতীয় সংবাদমাধ্যমে কেন এ রফতানি সুবিধাকে ‘সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে’ দেখা হচ্ছে এবং তা-ও ‘খয়রাতি’ হিসেবে, তা নিয়েই আলোচনা সর্বত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী এ বিষয়ে তার ফেসবুকে আনন্দবাজার পত্রিকার সমালোচনা করে লেখেন, “খয়রাতির টাকা গ্রহণে ভারতের চেয়ে বাংলাদেশ যোজন যোজন দূরে!”তিনি বিশ্বের উন্নয়ন সংস্থাগুলোর কাছ থেকে বিভিন্ন দেশের আর্থিক সাহায্য গ্রহণের কিছু চিত্র তুলে ধরে সেখানে লেখেন, “খয়রাতি বা দানের টাকা হিসেব করলে দেখা যাবে ভারতের চেয়ে বাংলাদেশ যোজন যোজন দূরে। বিশ্বের উন্নয়ন সহায়তা প্রতিষ্ঠানগুলো থেকে আর্থিক সাহায্য পায় (আনন্দবাজারের ভাষায় খয়রাতি) এমন দেশগুলোর মধ্যে টাকার অঙ্কে এ মুহূর্তে সবচেয়ে বেশি সাহায্যপ্রাপ্ত দেশটির নাম ভারত, 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

আার বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। জার্মানির কাছ থেকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য যে দেশটি পেয়ে থাকে তার নাম ভারত (পরিমাণ প্রায় ১১৮২ মিলিয়ন ইউএসডি)। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অর্থ সাহায্য পাওয়া দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান পঞ্চম (পরিমাণ ৪৬৬.৩৭ মিলিয়ন ইউএসডি)। জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য পেয়ে থাকে ভারত (পরিমাণ ২৩৭৬.৪০ মিলিয়ন ইউএসডি)। এছাড়া ফ্রান্স ও হাঙ্গেরি থেকেও মোটা অঙ্কের সাহায্য পেয়ে থাকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এ দেশটি।”

সাইফুল আলম চৌধুরী বলেন, “বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের উচিত আনন্দবাজারের এমন আচরণের প্রতিবাদ জানানো। এমন অপমানজনক সংবাদের জন্য কৈফিয়ত তলব করা।”সাংবাদিক আতাউর রহমান আনন্দবাজারের এ প্রতিবেদনটি তার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, “বাংলাদেশকে নিয়ে আনন্দবাজার পত্রিকার এমন ভাষা প্রয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিজেরা বাংলাদেশ নিয়ে অসম বাণিজ্যের খেলা খেলবে, আর অন্য কোনো রাষ্ট্র সেই বাণিজ্যে সমতা আনলে সেটা খয়রাতি হয়?”কলেজশিক্ষক দেব দুলাল গুহ ২৪ ঘণ্টার প্রতিবেদনটি তার ফেসুবক অ্যাকাউন্টে শেয়ার দিয়ে লিখেছেন, “ভারতের মিডিয়ার হেডলাইন!”

তানভীর মেহেদী নামে একজন ফেসবুক ব্যবহারকারী তার অ্যাকাউন্টে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি শেয়ার করে লিখেছেন, “চীন আমাদের এভাবে ভিক্ষা দিলো? মনে হইতেছে চীনের কাছ থেকে বিকাশে খয়রাতি টাকা এনে ভাত খাইতেছি। মন খারাপ হয়ে গেলো। নিজেরে ফকিন্নি ফকিন্নি লাগতেছে...!”রাজু বড়ুয়া নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “ডাইরেক্টলি আনন্দবাজার পত্রিকা বাংলাদেশকে খয়রাতি দেশ বলল। যদিওবা এটা ভারত সরকারের কথা নয়, তাই ভারত সরকার উচিত আনন্দবাজার পত্রিকাকে সর্তক করা। কারণ তাদের এই দুর্সময়ে প্রতিবেশীদের না খুঁচিয়ে সহযোগিতা চাওয়া উচিত কিন্তু আনন্দবাজার পত্রিকা তা না করে উল্টো আমাদের দেশকে,

দেশের জনগণ খুঁচিয়ে দিল। আনন্দবাজার পত্রিকা ভুলে গেছে কত কত খয়রাত তাদেরকে দিয়েছি, শুধুমাত্র স্বাধীনতার সময় তাদের অবদানের জন্য। না হলে তারা আমাদের কি দিয়েছে আর আমাদের কাজ থেকে কি কি নিয়েছে হিসাব করে দেখুক। নেপাল আর চীনের সাথে লেগেছেন, পাকিস্তানের সাথে আগে থেকে তো আছেই। এখন আমাদের কেন খুঁচাছেন??? এতে আপনাদের ক্ষতি বেশি হবে- আপনারা সঙ্গীহারা, মিত্রহারা হয়ে যাবেন। তাই এখন থেকে সর্তক হোন।”

পর্যবেক্ষকদের ভাষ্যে, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের চিরবৈরিতার কথা গোটা বিশ্বের জানা। এর মধ্যে নতুন করে বৈরিতা শুরু হয়েছে নেপালের সঙ্গে। দেশটির সংসদে সংশোধিত মানচিত্র পাস নিয়ে এ বৈরিতা তৈরি হয়েছে। ভারতের দাবি, তাদের কিছু অঞ্চলকে নিজেদের মানচিত্রে যোগ করেছে নেপাল। আর কাঠমান্ডুর দাবি, এতোদিন ধরে ভারত তাদের যে অঞ্চল দখল করে রেখেছিল, সেটাকেই সংশোধিত মানচিত্রে দেখানো হয়েছে। তারপর লাদাখে চীনা সেনাদের সঙ্গে বিবাদে জড়িয়ে ত্রিদেশীয় চাপে পড়ে গেছে ভারত। এর মধ্যে বাংলাদেশকে নিয়ে আনন্দবাজার পত্রিকা ও ২৪ ঘণ্টার মতো সংবাদমাধ্যমে এমন খবর প্রচার নিজেদের ‘অসহায়ত্ব’ লুকানোর দম্ভ কি-না, সে প্রশ্নও উঠতে পারে।

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৮৩। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৩০৭। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ২৯৭। তৃতীয় অবস্থানে

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির