
প্রকাশ: ১৯ জুন ২০২০, ২১:৪৭

মহামারি করোনাভাইরাসের ফলে যাত্রী কম হওয়ায় ও ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্তদের নিরাপত্তার কথা চিন্তা করে ট্রেন চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (২০ জুন) শনিবার থেকে ঢাকা-চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী উপকূল এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।
