শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পদত্যাগের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ২২:২২

শেয়ার করুনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পদত্যাগের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশীদকে শিক্ষকদের এমপিওভুক্তির বিরোধিতাকারী আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবীতে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন দাবি জানান বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম বরিশাল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা। একই সাথে আগামী সাত দিনের মধ্যে ভিসি পদত্যাগ না করলে সারাদেশে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন তারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বেসরকারী কলেজ, অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম, বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ ইউনুস শরীফ।

তিনি বলেন, অনার্স শিক্ষকেরা  দীর্ঘ ২৮ বছর ধরে শিক্ষকেরা বেতন বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। যা শিক্ষা বিস্তারে সুষম নীতির ক্ষেত্রে চরম বৈষম্য এবং সংবিধানের পরিপন্থী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিমোতাবেক এনটিআরসিএর সনদপ্রাপ্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাউশির ডিজির প্রতিনিধিদের তত্বাবধানে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ প্রাপ্ত হয়েও তাদেরকে এমপিও ভুক্ত করা হচ্ছেনা।

দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রাম ও হাইকোর্টের নির্দেশনা, শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সুপারিশের প্রেক্ষিতে ২০১৮ এর সংশোনাধীন জনবল কাঠামো সংশোধন কমিটির প্রথম মিটিংয়ে সকল সদস্য বেসরকারি অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনীহার কারণে বিষয়টি উপেক্ষিত হচ্ছে। ১৯৯৫,২০১০,২০১৩ এবং ২০১৮ তে জনবল কাঠামো সংশোধন করা হলেও এসব শিক্ষকদের দাবি উপেক্ষা করা হয়েছে। তারপরেও দীর্ঘ আটাশ বৎসর হলো শিক্ষকেরা প্রতিষ্ঠান থেকে নামমাত্র বেতনে কিংবা বেতনহীন অবস্থায় লক্ষ লক্ষ শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে আসছেন।

আরও

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
বরিশাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা ও সরকারি নীতিমালা মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শতভাগ বেতন-ভাতা ও সুযোগ সুবিধা প্রদানের নির্দেশনা থাকলেও সারাদেশে বেসরকারি কলেজের ৯০ ভাগ কলেজ কর্তৃপক্ষ তা আমলে নিতে চায় না।

শিক্ষকদের বেতনের নাম করে গরীব ছাত্রছাত্রীদের নিকট হতে মাসে ৫০০ থেকে ১৫০০ টাকা করে বেতন নেওয়া হলেও শিক্ষকদের বেতন বাবদ ৩ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে দিয়ে থাকে যা একজন শিক্ষকেরা বর্তমান বাজার দরে জীবন জীবিকা নির্বাহ করা অসম্ভব। শুধু তাই নয় অধিকাংশ কলেজেই মাসের পর মাস সামান্য টাকাটাও ফান্ডে না থাকার অযুহাতে বন্ধ রাখা হয়।পরীসংখ্যানে দেখা যায়, শুরুতে কলেজের সংখ্যা গুটি কয়েক হলেও ২০১৮ সাল পর্যন্ত তা ৫০০ ছাড়িয়ে যায় এবং সংখ্যা দাড়ায় প্রায় ৮৫০০। এরমধ্যে ২৬৮ কলেজ সরকার জাতীয়করন করার পর তাদের চাকরি সরকারি হলেও একই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত বাকি ৩১৫ টি কলেজের ৫৫০০ শিক্ষকের জন্য মাত্র ১শত ৪৬ কোটি ৫০ লাখ টাকার এমপিও বরাদ্দ না দিয়ে বঞ্চিত করা হচ্ছে। যা চুড়ান্ত ভাবে অমানবিক বলে মনে করেন তারা।

গত ১৭ মার্চ থেকে বৈশ্বিক মহামারি করোনার কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষকেরা যে সামান্য বেতন ভাতা পেত তাও বন্ধ থাকার কারনে মানবেতর জীবন যাপন করছে উপরন্তু এসব শিক্ষকদের নিয়োগকারী জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনভাতার ব্যাপারে কোন ভুমিকা পালন করছে না। ফলে পরিবারের ভরন পোষন করতে না পারা শিক্ষকদের আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ খোলা নেই।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
২০১৫ সালে মাউশি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি’র কাছে অনার্স -মাষ্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির ব্যাপারে মতামত চাওয়া হলেও বিগত ৫ বছরেও তিনি কোন মতামত বা সুপারিশ করেননি। অন্যদিকে বারবার জনবলে অন্তর্ভূক্তি এবং এমপিও’র বিরোধিতা করেছেন। নিয়োগকারী কর্তৃপক্ষ হয়ে শিক্ষকদের বেতন ভাতার ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেনা। ক্রাস প্রোগ্রামের নামে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে।

আরও

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

ভর্তি পরীক্ষা না নিয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফি আত্মসাৎ করা, পরীক্ষার খাতা মূল্যায়নের প্রাপ্য অর্থ বছরের পর বছর শিক্ষকদের না দিয়ে বিশ্ববিদ্যালয়ের তহবিলে রেখে মুনাফা অর্জন, করছে বলে অভিযোগ তোলেন। বিশ্ববিদ্যালয় তহবিল থেকে শিক্ষকদের বেতন-ভাতা এবং প্রণোদনার প্রতিশ্রুতি দিয়েও ভঙ্গ করা হচ্ছে। যে কারনে আজ আমরা ভিসি’র পদত্যাগ দাবি করছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে অনতিবিলম্বে সংশোনাধীন জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত করে এমপিও প্রদানের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মোকলেসুর রহমান, জেলা  কমিটির সহ সভাপতি আমিরুল ইসলাম জসীম, মোহাম্মদ সোহাগ মুন্সী, বিভাগীয়  কমিটির কোষাধ্যক্ষ পরিতোষ চন্দ্র হালদার সহ বিভিন্ন জেলা প্রতিনিধি ।

  

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি