শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কামরান কালেমা পড়েই ছেলে শিপলুর বুকে ঢলে পড়েন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ৬:৩৭

শেয়ার করুনঃ
কামরান কালেমা পড়েই ছেলে শিপলুর বুকে ঢলে পড়েন

মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন কামরান।বুকে অসহ্য ব্যথা। এরপরও ছিলেন ধীর, স্থির। পাশে থাকা বড় ছেলে ডা. শিপলুকে বললেন- ‘বাবা তুমি আমাকে ধরো। আমার ব্যথা বাড়ছে।’ এ কথা শুনেই শিপলু ডাক্তার কল করলেন। পিতা কামরানের মাথা বুকে টেনে নিলেন। এরই মধ্যে ডাক্তাররা এসে গেছেন। তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

কামরানের অবস্থা ভালো না। হাল ছাড়ছিলেন না ডাক্তাররা। এভাবে কিছু সময় অতিবাহিত হলো। ছেলের বুকে মাথা রেখে ছটফট করছিলেন তিনি। এক পর্যায়ে ছেলেকে বললেন- ‘বাবা কালেমাটা পড়।’ এমন সময় শিপলু কালেমা পড়া শুরু করলেন। ছেলের সঙ্গে সঙ্গে কামরানও স্পষ্ট করে কালেমা পড়লেন। পড়া শেষ হতেই মাথা হেলিয়ে দিলেন ছেলের বুকে। কোনো সাড়া-শব্দ নেই।

শিপলু ডাকছেন- ‘আব্বা, আব্বা।’ সাড়া নেই। নিজে ডাক্তার শিপলু। বুঝতে বাকি রইলো না পিতা কামরান আর নেই। দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। হাউমাউ করে কেঁদে উঠলেন। নিজেকে সংবরণ করতে পারছিলেন না। ডাক্তাররা তাকে ধরাধরি করে সরিয়ে দেন। একটু দূর থেকে এসব দৃশ্য দেখছিলেন সিলেটবাসীর প্রিয় নেতা বদরউদ্দিন আহমদ কামরানের ছোট ভাই এনাম আহমদ। তিনি বিশ্বাস করতে পারছিলেন না- কামরান ভাই নেই, মারা গেছেন। নিথর দাঁড়িয়ে রইলেন বেডের এক পাশে। কামরানের মৃত্যু মুহূর্তের কথাগুলো গতকাল বলতে গিয়ে কেঁদে ফেলেন এনাম।

আরও

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

জানালেন- মধ্যরাতে হার্ট অ্যাটাক হলো কামরানের। বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। কামরান নিজেও শিপলুকে জানালেন বুকে ব্যথার কথা। শিপলু কল করলেন ডাক্তার। উপস্থিত ডাক্তাররাও কার্ডিওলজির বড় ডাক্তার কল করলেন। অন্য ডাক্তাররা এসে কাজ শুরু করে দিলেন। তারা চিকিৎসাসেবা দিচ্ছিলেন।

রাত ১২টার দিকে কার্ডিওলজির বড় ডাক্তার এলেন। এরই মধ্যে কামরানের ইসিজি করানো হলো। পরীক্ষার জন্য রক্ত নেয়া হলো। ইজিসি দেখে ডাক্তার বললেন- ‘পরিস্থিতি ভালো না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ এই বলে তারা চিকিৎসা দেয়া শুরু করেন। ইনজেকশন পুশ করেন। প্রায় আধা ঘণ্টা কামরান কিছুটা শান্তি অনুভব করেন। শিপলু জানতে চাইলো- ‘আব্বা বুকে ব্যথা আছে কিনা?’ কামরান উত্তরে বললেন- ‘না এখন একটু ভালো লাগছে। আমি একটু ঘুমাবো।’ এ কথা বলেই ঘুমিয়ে গেলেন কামরান।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এনাম জানান- ‘এরপর আমি ও শিপলু সিদ্ধান্ত নিলাম, আজ রাতে হাসপাতাল থেকে সরবো না। শিপলুও বললো সে যাবে না। হাসপাতালেই থাকবে। আমরা দু’জন হাসপাতালে থেকে গেলাম। হাসপাতাল কর্তৃপক্ষ কামরানের বেডের পাশে একটি চেয়ার দিলো। আমরা সেখানেই বসতাম। কিছু সময় শিপলু আর কিছু সময় আমি। এভাবে আমরা বসে রাত কাটাতে লাগলাম।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

’ এনাম বলেন- ‘রাত ১টার দিকে শিপলু এসে বললো- চাচা আপনি একটু রেস্ট নিন। আমি পাশে বসে থাকবো।’ শিপলুকে পাশে রেখে হাসপাতালের দরোজার বাইরে বসে থাকেন এনাম। ওখান থেকে তিনি দেখছিলেন বড় ভাই কামরানকে। ঘুমাচ্ছেন। কোনো সমস্যা হচ্ছে না। রাত দুইটার পর হঠাৎ দেখেন শিপলু তাড়াহুড়ো করছে। কয়েকজন ডাক্তার এসেছেন। তারা কামরানকে পরীক্ষা করছেন। আর ছটফট করছেন কামরান। বুকে অসহ্য ব্যথায় ছটফট করছেন কামরান।

আরও

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

এনাম আরও জানান- ‘কামরান ভাইয়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর শিপলু বাইরে গিয়ে অঝোরে কাঁদছিলো। এমন সময় আমি কামরান ভাইয়ের পাশে ছিলাম। ডাক্তাররা সব পরীক্ষার পর বুকে চাপ দেয়ার মেশিন নিয়ে আসলেন। দুই হাতে মেশিন নিয়ে বুকে চাপ দিলেন। এ সময় কিছুটা কেঁপে উঠলো কামরান ভাইয়ের শরীর। আমি একটু চমকে উঠলাম। হয়তো বেঁচে গেছেন কামরান ভাই। কিন্তু না, আগের মতই নীরব, নিস্তব্ধ দেহ। সব পরীক্ষা শেষ করার পর ডাক্তাররা বললেন- কামরান ভাই আর নেই। আর ঠিক থাকতে পারলাম না। নিজেও কেঁদে ফেললাম।’ এনাম বললেন- আমরা বাবার আদর পাইনি। কিন্তু বড় ভাই কামরানের কাছে সব সময় সেই আদর পেয়েছি। কখনো বাবার শূন্যতা অনুভব করেনি। যখন যে আবদার করেছি, সব পেয়েছি। একটু কাজ হলেই ফোন করতেন। বলতেন- ‘এনাম, ভাই একটু আয় তো। আমিও ছুটে আসতাম।’

এনাম জানান- সিএমএইচে যে ওয়ার্ডে ভর্তি ছিলেন কামরান সেই ওয়ার্ডে প্রতিদিনই রোগী মারা যেতো। কামরান ভাই নিজের চোখে দেখছেন মানুষ মারা যাচ্ছে। এতে তিনি বিচলিত হয়ে উঠেছিলেন। রোববার মারা যান তার বেডের পাশের এক রোগী। এতে অনেকটা ভয় পেয়ে যান কামরান ভাই। শিপলুকে বলেছিলেন- ‘আমাকে অন্য কোথাও নেয়ার ব্যবস্থা করো। এখানে মৃত্যু দেখতে ভালো লাগছে না।’ শিপলু বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাও বলছিলেন। কিন্তু সরানো যাচ্ছিলো না। কারণ সিএমএইচের আইসিইউতে যে সাপোর্ট ছিল সেটি কেবিন কিংবা অন্য কোনো ওয়ার্ডে ছিল না। ফলে তাকে সরানো সম্ভব হয়নি।

তবে ডাক্তাররা বলেছিলেন- একটু সুস্থ হলেই তারা কেবিনে দিয়ে দেবেন। কিন্তু সুস্থ হওয়ার আগেই মৃত্যুকে আলিঙ্গন করলেন কামরান। এনাম জানান, সিএমএইচে ভর্তির পর এক মুহূর্তের জন্য কামরান ভাইয়ের অক্সিজেন সাপোর্ট সরানো সম্ভব হয়নি। খাওয়ার সময়ও তার অক্সিজেন লাগানো থাকতো। অক্সিজেন মাস্ক লাগানোর কারণে ৯৬ ভাগ অক্সিজেন সাপোর্ট পেতেন তিনি। কিন্তু মাস্ক সরিয়ে নিলেই কমে যেতো। এ কারণে তাকে অক্সিজেন সাপোর্টেই রেখেছিলেন ডাক্তাররা।

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি