মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬২১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

খুবই ক্ষীণ এবারের হজে বাংলা‌দে‌শের অংশগ্রহণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০, ১৯:৪০

শেয়ার করুনঃ
খুবই ক্ষীণ এবারের হজে বাংলা‌দে‌শের অংশগ্রহণ

রমজান মাসের শেষের দিকে সৌদি আরবে করোনা সংক্রমণ কমতে থাকায় অনেকেই হজ নিয়ে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু সম্প্রতি সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় সৌদি আরবের সরকার হজ পালন করবে নাকি বাতিল করবে তা নিয়ে দোটানায় রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র জানিয়েছে।কেউ কেউ বলছেন, শেষ পর্যন্ত সৌদি সরকার হজ বাতিল করতে পারে। আবার কেউবা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শর্তসাপেক্ষে বিভিন্ন দেশকে হজ পালন করতে দেয়ার পরিকল্পনা করছে সৌদি সরকার।

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে এবার হজে অংশ নিচ্ছে না এশিয়ার চার দেশ-ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই। ই‌তোমধ্যেই এ চার দেশ হজে অংশ না নেয়ার বিষয়ে ঘোষণা দিয়েছে।তবে সৌদি সরকার সীমিত পরিসরে পবিত্র হজ পালনের আয়োজন করলে বাংলাদেশ থেকে কত সংখ্যক হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন, স্বাস্থ্যবিধিসহ কী কী শর্ত দেয়া হবে,

এসব শর্ত মেনে বাংলাদেশ থেকে হজযাত্রী পাঠানো হবে কি-না, নাকি বাংলাদেশ সরকার স্বেচ্ছায় এবার হজযাত্রী পাঠানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকবে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।আগামী দু-একদিনের মধ্যে হজের বিষয়ে চূড়ান্ত দিতে পারে সৌদি। তবে বাংলাদেশের সদ্যপ্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছিলেন, সৌদি আরবের সিদ্ধান্ত জানার পর হজের বিষয়ে চূড়ান্ত নেবে সরকার।

আরও

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি
সৌদি আরব ও বাংলাদেশে দায়িত্ব পালনরত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ থেকে সিংহভাগ হজযাত্রী পাঠা‌নোর সঙ্গে জ‌ড়িত বেসরকা‌রি সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এ প্রতিবেদক। তারা বলেন, সৌদি সরকারের অনুমতি পেলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার এ বছর হজে হজযাত্রী পাঠাবে কি-না তা নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে। তারপর ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর হজযাত্রী পাঠানোর বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন তারা। তবে তাদের কেউই এই মুহূর্তে নাম প্রকাশ করে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা র‌য়ে‌ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১ জিলকদ (২৩ জুন) থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল।নাম প্রকাশ না করার শর্তে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, চলতি বছর হজে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনেক কিন্তু রয়ে গেছে। প্রথমত, সৌদি সরকার বর্তমান পরিস্থিতিতে হজের আয়োজন করবে কি-না, করলে কোন দেশ থেকে কত হজযাত্রী নেবে, কী কী শর্ত দেবে, নাকি উদ্ভূত পরিস্থিতিতে এবারের হজ আয়োজন বাতিলের ঘোষণা দেবে, সেদিকে তাকিয়ে আছে গোটা মুসলিম বিশ্ব।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
হজের সঙ্গে সংশ্লিষ্ট সৌদি আরবে কর্মরত বাংলাদেশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে বলেন, রমজান মাসের শেষের দিকে সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় সৌদি সরকার হজের সামগ্রিক আয়োজনের বিষয়ে বেশ আশাবাদী ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় তারা নতুন করে ভাবছেন। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে তা জানতে আগামী দু-একদিন অপেক্ষা করতে হবে। তিনি বলেন, শেষ পর্যন্ত সৌদি সরকার বাংলাদেশকে হজযাত্রী পাঠানোর অনুমতি প্রদান করলেও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে বিভিন্ন শর্ত জুড়ে দিতে পারে।

তিনি আরও বলেন, ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এখনো পর্যন্ত সৌদি সরকার হজযাত্রীদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তাদের সিদ্ধান্ত জানানোর পর হজ ফ্লাইট, শর্ত মেনে সৌদি আরবে বাড়িভাড়াসহ অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকার হজযাত্রী পাঠাবে কি-না, তা সরকারের উচ্চমহলের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।

আরও

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক
হাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সৌদি সরকার অনুমতি প্রদান করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সৌদি আরবে হজযাত্রী পাঠাবে কি-না, তা নিয়ে তিনি সন্দিহান। তার ধারণা, সৌদি সরকার শেষ পর্যন্ত এবারের হজ বাতিল করতে পারে। আর যদি সীমিত আকারে হজের আয়োজন করে, বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে সৌদি সরকারের হজ বিষয়ে ঘোষণা পাওয়ার পর বাংলাদেশ সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে ওই কর্মকর্তা জানান।

উল্লেখ্য, ২০২০ সালে সরকারি-বেসরকারি মিলিয়ে হজে যাওয়ার কোটা এক লাখ ৩৭ হাজার। মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার যাত্রীর হজ পালন করার কথা।করোনাভাইরাস সংক্রমণজনিত ঝুঁকির কারণে এবার সর্বসাকুল্যে হজযাত্রীর নিবন্ধন হয়েছে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪২ জনের।

সর্বশেষ সংবাদ

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার

কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

এ সম্পর্কিত আরও পড়ুন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থায়নের মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপণ মৌসুমে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের নিজেদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একটি পরিবারের ভিত্তি যেমন সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার ওপর নির্ভর করে, তেমনি দেশের ভবিষ্যৎও নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর। প্রধানমন্ত্রী বলেন, আয়োজনটি

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। এ ছুটি নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস-আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারের পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে

শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। এবার আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস