
প্রকাশ: ১১ জুন ২০২০, ০:৩১

বাড়ি ভাড়া সংকট নিরসন প্রশ্নে শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান। বিতর্কিত মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এমনকি এই মন্তব্যের জেরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করেছে।
এদিকে মীজানুর রহমানের করা মন্তব্যের ফোন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো। শিক্ষার্থীদের বাড়ি বাড়া সংকট নিরসনে নিয়ে বিবৃতি দেয়া ও সংবাদ পরিবেশন করায় শিক্ষার্থী ও সাংবাদিকদের গণহারে ফেসবুকে ব্লক করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
