শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

এক লাখ টাকা পর্যন্ত ঋণে ২ মাসের সুদ মওকুফ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০, ৫:১

শেয়ার করুনঃ
এক লাখ টাকা পর্যন্ত ঋণে ২ মাসের সুদ মওকুফ
বিদেশি ঋণ ও ক্রেডিট কার্ড ছাড়া অন্যক্ষেত্রে এপ্রিল ও মে মাসে জন্য এক লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে সম্পূর্ণ সুদ মওকুফ সুবিধা পাবেন গ্রাহক। আর এক লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে বার্ষিক ২ শতাংশ হারে এবং ১০ লাখ টাকার বেশি ঋণে এক শতাংশ হারে সুদ মওকুফ পাওয়া যাবেন। 

তবে একজন গ্রাহককে দুই মাসে সর্বোচ্চ ১২ লাখ টাকা পর্যন্ত সুদ মওকুফ দেওয়া যাবে। সুদ মওকুফের টাকা সরকারের দেওয়া ২ হাজার কোটি টাকা থেকে ব্যাংকগুলোকে পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও

বিদেশি মিশনে দায়িত্ব শেষ, সেনাবাহিনীতে ফিরলেন তিন জেনারেল

বিদেশি মিশনে দায়িত্ব শেষ, সেনাবাহিনীতে ফিরলেন তিন জেনারেল

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটের মধ্যে গত এপ্রিল ও মে মাসের সব ধরনের ঋণের সুদ আদায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে গত ৩ মে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে সব ধরনের ঋণে সুদ 'সুদবিহীন ব্লকড হিসাবে' স্থানান্তর করতে বলা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্লকড হিসাবে স্থানান্তরিত সুদ ব্যাংকের আয়খাতে না নিতে এবং গ্রাহক থেকে আদায় না করতে নির্দেশ দেওয়া হয়। এসব সুদ কী করতে হবে সে বিষয়ে বুধবারের সার্কুলারে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। কোনো ব্যাংক ইতিমধ্যে গ্রাহক থেকে ভর্তুকিযোগ্য সুদ আদায় করলে তা ফেরত দিতে বলা হয়েছে সার্কুলারে।

স্থগিত সুদের একটি অংশ ভর্তুকি দিতে ব্যাংকগুলোকে সরকার ২ হাজার কোটি টাকা দেবে বলে সম্প্রতি ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত ভর্তুকি হিসেবে সরকারের দেওয়া টাকা ব্যাংকগুলোকে দেবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনালের

বাংলাদেশ ব্যাংকের সার্কুরারে বলা হয়েছে, ক্রেডিট কার্ড এবং ব্যাংকের অফশোর ব্যাংকিং ও এডি শাখা থেকে বৈদেশিক মুদ্রায় দেওয়া ঋণ ছাড়া অন্যক্ষেত্রে এপ্রিল ও মে মাসে এক লাখ টাকা পর্যন্ত ঋণে ৯ শতাংশ হারে আরোপিত সম্পূর্ণ সুদ মওকুফ সুবিধা পাবেন গ্রাহক। এক লাখ টাকার বেশি তবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণে বার্ষিক ২ শতাংশ হারে মওকুফ পাবেন। এর মানে ৯ শতাংশের মধ্যে ভর্তুকি হিসেবে ২ শতাংশ দেওয়া হবে এবং গ্রাহককে দিতে হবে ৭ শতাংশ। আর ১০ লাখ টাকার বেশি ঋণে বার্ষিক এক শতাংশ হারে গ্রাহকপ্রতি সর্বোচ্চ ১২ লাখ টাকা মওকুফ পাবেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সুদ মওকুফের জন্য ব্যাংকগুলোকে ভর্তুকি দেবে বাংলাদেশ ব্যাংক। এজন্য নির্ধারিত ছকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আবেদন করতে হবে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ভতুর্কির অর্থ ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে সুদ ভর্তুকির পরিমাণ নিশ্চিত হওয়ার পর গ্রাহক পর্যায়ে মওকুফ কার্যকর করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, গ্রাহকের নগদ প্রবাহ বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্লকড হিসাবে স্থানান্তরিত সুদের বাকি অংশ ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন সময়ে মাসিক সমান কিস্তিতে আদায় করতে হবে। যেসব ঋণ হিসাবের মাসিক কিস্তি (ইএমআই) নির্ধারিত আছে বা ঋণ সমন্বয়ের তারিখ আগামী বছরের জুনের আগে সে-ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদ আদায় করা যাবে। চলমান ঋণের ক্ষেত্রে মওকুফঅবশিষ্ট আদায়যোগ্য সুদ অনুমোদিত সীমাতিরিক্ত লিমিট হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নবায়নের সময় ওই সুদ সমন্বয় করা যাবে।

মওকুফঅবশিষ্ট সুদ আদায়ের জন্য সুদবিহীন ব্লকড হিসাবে সংরক্ষণের পরিবর্তে ইন্টারেস্ট রিসিবেবল অ্যাকাউন্ট বা ব্যাংকের নিজস্ব নীতিমালার আলোকে আলাদা সংরক্ষণ করতে হবে। ওই সুদ বা মুনাফার ওপর ৩০ জুন পর্যন্ত কোনোভাবেই সুদ আদায় করা যাবে না। কোনো ঋণের বিপরীতে মওকুফযোগ্য সুদ ইতিমধ্যে আদায় করে থাকলে সংশ্লিষ্ট গ্রাহককে তা ফেরত দিতে হবে। আর ভবিষ্যতে নিরীক্ষার জন্য এ সংক্রান্ত কাগজপত্র আগামী ২ বছর ব্যাংকে সংরক্ষণ করতে হবে।

করোনাভাইরাসের সঙ্কট কাটাতে ঋণ গ্রহীতাসহ বিভিন্ন শ্রেণির জন্য নানা সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কেউ ঋণের কিস্তি না দিলেও তাকে খেলাপি না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে ব্যাংক যেন তারল্য সঙ্কটে না পড়ে সে লক্ষ্যে ব্যাংকগুলোর সিআরআর দেড় শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনা বাস্তবায়নের সরাসরি তারল্যের যোগান দিতে বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৮৩। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৩০৭। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ২৯৭। তৃতীয় অবস্থানে

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির