
প্রকাশ: ২ জুন ২০২০, ২২:২৫

সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘জনগণের জীবনের তোয়াক্কা না করে শুধু জীবিকার অজুহাত দিয়ে গণপরিবহনসহ সবকিছু খুলে দেয়ায় প্রমাণিত হয় এই সরকার অপরাধীদের পৃষ্ঠপোষক।’মঙ্গলবার (২ মে) অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসলে সরকার যা কিছু করছে, তা নিজেদের সিন্ডিকেটের স্বার্থকে রক্ষা করতে। সরকার জনস্বার্থে সফল নয়, কিন্তু দুষ্কর্মের সাথী হতে খুবই দক্ষ। কে কোথায় ফেসবুকে কী পোস্ট করছে সেটি হরদম মনিটরিং করছেন সরকারের গোয়েন্দারা।'

দু’জন দুরন্ত অপরাধীকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীনরা। এরা মূলত ব্যাংকের টাকা লুটে খাওয়ার জন্য এক্সিম ব্যাংকের এমডি-ডিমডিকে তুলে নিয়ে হুমকি ও নির্যাতন করেছে। অতীতেও বর্তমান সরকার ব্যাংক লুটকারীদের নানাভাবে সহযোগিতা দিয়ে নিরাপদ করেছিল, এটি তার আরেকটি উৎকৃষ্ট প্রমাণ।'সেজন্যই জনগণের জীবনের তোয়াক্কা না করে শুধু জীবিকার অজুহাত দিয়ে গণপরিবহনসহ সবকিছু খুলে দেয়ায় প্রমাণিত হয়, এই সরকার অপরাধীদের পৃষ্ঠপোষক',- বলেন বিএনপির এই নেতা।