শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

করোনা মোকাবিলায় পুলিশ পেল ৭৫ কোটি টাকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২০, ২:৩৯

শেয়ার করুনঃ
করোনা মোকাবিলায় পুলিশ পেল ৭৫ কোটি টাকা

দেশে করোনার সংক্রমণ রোধে মাঠে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। এরই মধ্যে বেশ কিছু পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আবার তাদের মধ্যে অনেকে চিকিৎসায় সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন । এখন পর্যসন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। মাঠ পর্যায়ে দায়িত্বে নিযুক্ত থাকায় খুব দ্রুতই পুলিশের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।

এ অবস্থায় পুলিশ সদস্যের চিকিৎসা এবং স্বাস্থ্য সামগ্রীসহ অন্যান্য ব্যবস্থাপনা নিশ্চিতে চলতি অর্থবছরে অতিরিক্ত ২৩৯ কোট টাকা বরাদ্দ চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এ ক্ষেত্রে দুই খাতে মোট ৭৫ কোটি ৫৬ লাখ টাকা ছাড় করেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মশিউর রহমান স্বাক্ষরিত এক বরাদ্দ পত্রে বলা হয়, চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত হতে ৭২ কোটি টাকা বরাদ্দে সম্মতি প্রদান করা হলো। এ অর্থ ব্যয় বিভাজনে বলা হয়েছে, চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামদি সরবরাহ বরাদ্দ দেয়া হলো ২০ কোটি টাকা। পথ্য বাবদ বরাদ্দ এক কোটি ৫০ লাখ টাকা, ব্যবস্থাপনা ব্যয় বাবদ বরাদ্দ ১৫ কোটি টাকা, অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয় বাবদ বরাদ্দ দুই কোটি ৮৫ লাখ টাকা, স্বাস্থ্যসমগ্রী বাবদ বরাদ্দ দুই কোটি ৬৫ লাখ টাকা, পরিবহন ব্যয় বাবদ বরাদ্দ পাঁচ কোটি এবং ভ্রমণ ব্যয় বাবদ ২৫ কোটি টাকা।

আরও

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী
এসব অর্থ ব্যয়ের ক্ষেত্রে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮ সহ যাবতীয় আর্থিক বিধি বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। বরাদ্দকৃত অর্থ চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে বাংলাদেশ পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট খাতে সমন্বয় করতে হবে। এছাড়া আগামী ৩০ জুনের পর যদি এ অর্থের কোনো অংশ অব্যয়িত থাকে তবে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মোহাম্মদ মশিউর রহমান স্বাক্ষরিত অপর এক বরাদ্দ পত্রে বলা হয়, বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহে নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট পদের সেবা আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয়ের জন্য ৪র্থ কিস্তি চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের বেতন-ভাতা, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ভাতার সর্বমোট তিন কোটি ৫৬ লাখ ৫১ হাজার ৭৮৪ টাকা বরাদ্দ দেয়া হলো।

এ টাকা চলতি অর্থবছরের বাজেটে জননিরাপত্তা বিভাগের সচিবালয় অংশে সাধারণ থোক বরাদ্দ খাতে বরাদ্দকৃত অর্থ হতে পুলিশ হাসপাতালের আউটসোসিং খাতে বরাদ্দ দেয়া হলো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পুরো বিশ্ব আজ করোনা মহামরিতে আক্রান্ত। যেকোনো ক্রাইসিসে পুলিশ সব সময় সম্মুখ যোদ্ধা। এটা তারা প্রমাণ করেছে। করোনার বিরুদ্ধে যুদ্ধে গত মার্চ থেকে পুলিশের প্রায় দুই লাখ সদস্য কাজ করছে। আমদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। জনসংখ্যার তুলনায় আমাদের সম্পদও কম। তাই আমাদের কিছু সমস্যার সৃষ্টি হবে। এরপরও আমরা করোনা থেকে মানুষকে মুক্তি দিতে চেষ্টা করে যাচ্ছি। আশা করছি এ সমস্যা দ্রুতই শেষ হবে। আমাদের সরকার সব আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে রয়েছে।

আরও

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনালের
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা চার হাজার ৫৪৪ জনে উন্নীত হয়েছে, যাদের মধ্যে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের প্রতি ৩ জনে ১ জন সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হচ্ছেন। এখন পর্যন্ত পুলিশের এক হাজার ৫৬৩ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া বেশির ভাগই কাজে যোগ দিয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

  

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৮৩। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৩০৭। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ২৯৭। তৃতীয় অবস্থানে

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির