
প্রকাশ: ২৯ মে ২০২০, ২১:৫৮

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে আরোপিত বিধিনিষেধের মধ্যেই সিকদার গ্রুপের মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় ওই এয়ার অ্যাম্বুলেন্সে দুই জন যাত্রী ছিলো। ২৫ মে অ্যাম্বুলেন্স ব্যাংককের উদ্দেশে রওনা দেয়।তারা দুই জনই ব্যাংক থেকে লোন নেয়াকে কেন্দ্র করে দুই শীর্ষ ব্যাংক কর্মকর্তাকে গুলি করার হুমকি ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত।
