
চলমান শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। সরকারি সাধারণ ছুটি বাড়ানো না হলেও শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলেও অভিভাবকরা তাদের সন্তানকে পাঠাবেন না। তাই সব কিছু চিন্তা-ভাবনা করে ঈদের ছুটি শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হবে। ২৮ মে’র (বৃহস্পতিবার) মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং ৪ জুনের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পরিকল্পনা জানানো হতে পারে বলে জানা গেছে।

আগের মতো স্বাভাবিক নিয়মে ক্লাসসহ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হবে না আর। কারণ করোনাভাইরাসের এই সমস্যা দ্রুতই নির্মূল হবে না। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আগেই নানা ধরনের প্রস্তুতি নিতে হবে। এতে যে জটলা সৃষ্টি হবে তা কীভাবে সমন্বয় করা হবে তা নিয়ে আমরা ভাবছি। শিক্ষক-শিক্ষার্থীরা সুস্থ আছেন কিনা তা যাচাই করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কারোনা রোগ নিয়ন্ত্রণের পূর্ণ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিকল্প হিসেবে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান এই কর্মকর্তা।