
প্রকাশ: ২৪ মে ২০২০, ১৯:১

সারাদেশের বিভিন্ন জেলায় আগাম ঈদ পালিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল থেকে প্রতিবারের ন্যায় রবিবারও এসব এলাকার মানুষ ঈদ উদযাপন করছেন। স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত, জামাত শেষে কোলাকুলি ও হাত মেলাতে মানা থাকলেও অনেক জায়গায় তা মানা হয়নি। নামাজ শেষে মুসল্লিরা কুশল বিনিময় করেন। ঢাকাটাইমসে প্রতিনিধিদের পাঠানো খবর।বিরামপুর (দিনাজপুর): সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুটি গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। রবিবার সকালে দুই গ্রামের মানুষ মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
