শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ঘাতক করোনা প্রাণ কেড়ে নিলো আরেক পুলিশ সদস্যের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২০, ২৩:৩৮

শেয়ার করুনঃ
ঘাতক করোনা প্রাণ কেড়ে নিলো আরেক পুলিশ সদস্যের
প্রাণঘাতী করোনায় জীবন দিলেন পুলিশের ১০ম সদস্য। তার নাম মোখলেসুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের কন্সটেবল।

করোনাভাইরাসের সঙ্গে প্রাণপণ লড়াই করে বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘনীভূত, গভীর সাগরে নিষেধ জেলেদের

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘনীভূত, গভীর সাগরে নিষেধ জেলেদের
তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কন্সটেবল মোখলেছুর ছাড়া বাকি ৯ জন মৃত্যুবরণকারী সদস্য হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ , পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন, পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়, এসআই জালাল উদ্দিন, ট্রাফিক কন্সটেবল মো. নঈমুল হক, এসবির এসআই মুজিবুর রহমান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পুলিশ সদরদফতর জানিয়েছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ইতোমধ্যেই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তারা সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সদা তৎপর থাকছেন।

আরও

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দাবি, হরমুজে কড়া বার্তা তেহরানের

মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দাবি, হরমুজে কড়া বার্তা তেহরানের

ইরানে বড় জয়ের দাবি ট্রাম্পের, বাড়ছে সামরিক উত্তেজনা

ইরানে বড় জয়ের দাবি ট্রাম্পের, বাড়ছে সামরিক উত্তেজনা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে, অপটার পূর্বাভাসে যা আছে

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে, অপটার পূর্বাভাসে যা আছে

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে বন্যার আঘাতে চারশ কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি

দেশে বন্যার আঘাতে চারশ কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, শুধু মৎস্য খাতেই প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি দেশের ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় ১ লাখ ৭ হাজার ৪২৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে প্রায়

শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকারকে বিব্রতচেষ্টার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকারকে বিব্রতচেষ্টার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যানারে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে বিব্রত করার অপচেষ্টার অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন এবং একটি মহল বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলতে চাইছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এখন পর্যন্ত বিষয়টিকে বড় কোনো ইস্যু হিসেবে দেখছে না। তাঁর

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘনীভূত, গভীর সাগরে নিষেধ জেলেদের

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘনীভূত, গভীর সাগরে নিষেধ জেলেদের

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় দেশের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার প্রকাশিত পূর্বাভাসে গভীর সাগরে না যেতে জেলেদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখনো একই এলাকায় রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা

পে-স্কেল: মূল বেতন বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা শিগগির

পে-স্কেল: মূল বেতন বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা শিগগির

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তবে মূল বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর হবে, নাকি আগের বেতনকাঠামোর মতো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সে

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারী শিক্ষায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। পাশাপাশি ভালো ফল করা ছাত্রীদের জন্য উচ্চশিক্ষা পর্যায়ে বৃত্তির ব্যবস্থাও চালু করা হবে। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির