
প্রকাশ: ১৯ মে ২০২০, ১৭:৩২

দক্ষিণ বঙ্গোসাগরে সৃষ্টি হওয়ার পর সুপার সাইক্লোনের শক্তি নিয়ে উপকূলে দিকে এগিয়ে আসছে ‘আম্পান’। আর উপকূল অতিক্রম করে সমতলে ওঠে আসার সময় চালাতে পারে ১৪ জেলায় তাণ্ডব।মঙ্গলবার (১৯ মে) আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত আম্পানের ২৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এমনটিই জানানো হয়েছে।

এরপর আরও শক্তি ক্ষয় করে উপকূল অতিক্রম করে সমতলে ওঠে আসার সময় বুধবার সন্ধ্যার দিকে এটির গতি নেমে আসবে ১৭০ কিমিতে (খুব প্রবল ঘূর্ণিঝড়)। পরবর্তীতে বৃহস্পতিবার নাগাদ ঝড়টি শান্ত হয়ে নিম্নচাপে পরিণত হবে।বর্তমানে ঝড়টির যে অভিমুখ রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে সীমান্তের ওপারে আসাম পর্যন্ত নির্দেশ করছে। আম্পানের প্রভাবে সারাদেশে বজ্রঝড়-ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা করা হয়েছে।