
প্রকাশ: ১৯ মে ২০২০, ১৬:৯

সুপার সাইক্লোনে রূপ নিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্ফান’। বর্তমানে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।সোমবার মধ্যরাতে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে ১২টার দিকে আম্ফান চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
অর্থাৎ তিন ঘণ্টায় চট্টগ্রাম সমুদ্রবন্দরের দিকে ৩৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দরের দিকে ৩০ কিলেমিটার, মোংলা সমুদ্রবন্দরের দিকে ৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দরের দিকে ৩৫ কিলোমিটার এগিয়েছে। আম্ফান পায়রা সমুদ্রবন্দর থেকে সবচেয়ে কাছে অর্থাৎ ৮৭৫ কিলোমিটার দূরে রয়েছে।
