
প্রকাশ: ১৭ মে ২০২০, ২১:১৩

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) স্থাপিত ২০১৩ শয্যাবিশিষ্ট আইসোলেশন ইউনিটে সাংবাদিকদের জন্য কমপক্ষে ২০০ শয্যা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।তিনি বলেন, সাংবাদিকরা দিনরাত ২৪ ঘণ্টা বাইরে কাজ করছে। এই হাসপাতালে কমপক্ষে তাদের জন্য ২০০টি শয্যা বরাদ্দ করা উচিত।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাজ্জাদ হায়দার ও আইসিসিবি'র প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক জুয়েল মাজহার, আইসিসিবি হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার প্রমুখ।
