
প্রকাশ: ১৭ মে ২০২০, ২০:৭

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের চেষ্টার কমতি নেই। করোনারোগী শনাক্তকরণে ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক বেড, চিকিৎসক-নার্স ও টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হচ্ছে। প্রয়োজনীয়তা বিবেচনা আরও জনবল বৃদ্ধি করা হবে। করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতায় প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।তিনি বলেন, শুধু সমালোচনা নয়, সকলে মিলে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রম সফল হবে।

তাদের জন্য হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এছাড়া আরও যারা ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে রয়েছেন পুলিশ সেনাবাহিনী তারাও অগ্রাধিকার পাবেন।তিনি বসুন্ধরা গ্রুপকে করোনাভাইরাস রোগীদের চিকিৎসাসেবার জন্য দ্রুততম সময়ে এত বড় হাসপাতাল নির্মাণে এগিয়ে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।