
প্রকাশ: ১৫ মে ২০২০, ১৬:৩৯

কুমিল্লায় ৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে ৬০ বছরের রিকশাচালক শামু ফেঁসে গেছেন। তার অসম বিয়ের খবর অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে।অন্যদিকে, বৃহস্পতিবার সকাল থেকে ওই দম্পতিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র অপপ্রচারে নামে। স্বামীর সাথে ছবিটি ‘কনের বাবার সাথে ছবি’ বলে প্রচারণা চালালে রীতিমত হৈ-চৈ শুরু হয়। দুপুরের দিকে ওই দম্পতি ভিডিও লাইভে এসে তাদের বিয়ের বিষয়টি নিয়ে কাউকে অপপ্রচার না করার অনুরোধ জানায়।
তার নাবালিকা মেয়েকে শামছুল হক শামু নানা প্রলাভনে ও ফুসলিয়ে অপহরণ করে অন্যত্র নিয়ে গেছেন। তাই সন্ধ্যার দিকে ওদেরকে (নব দম্পতি) থানায় আনা হয়েছে। শামুকে গ্রেফতার করা হবে কিনা, এ বিষয়ে ওসি জানান, থানায় উভয়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়ের বর্তমান বয়স, ডাক্তারি পরীক্ষায় প্রকৃত বয়স নির্ণয়, জন্ম সনদ, বিয়ের রেজিস্ট্রিসহ আরও অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।
আসার সময় সে শামুর রিকশায় যাতায়াত করতো। তার ছোট এক মেয়ে নবাগত স্ত্রীর সাথে একই ক্লাসে পড়ে।বিয়ে প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে শামু সাংবাদিকদের জানান, সকল আইনগত দিক দেখেই সে দূর-সম্পর্কের তার নাতনি মরিয়মকে বিয়ে করেন। সে ৮ম শ্রেণিতে পড়লেও বয়স ২০ বছর ৩ মাস। এর প্রমাণাদি তার কাছে আছে। কিন্তু তাদের বিয়ে নিয়ে কিছু লোক ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি দাবি করেন।
