মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬২১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চালসহ আরও ৯ পণ্যের দাম কমেছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ মে ২০২০, ২১:২২

শেয়ার করুনঃ
চালসহ আরও ৯ পণ্যের দাম কমেছে
কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। নতুন চাল (বোরো ধান) বাজারে আসার কারণেই মূলত দামের ওপর ইতিবাচক প্রভাব পড়েছে। রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি চালে কমেছে সর্বোচ্চ ৬ টাকা।

এছাড়া বাজারে মনিটরিং জোরদার করায় ৭ দিনের ব্যবধানে আরও আটটি পণ্যের দাম কমেছে। পণ্যগুলো হচ্ছে- ছোলা, সয়াবিন তেল, পাম ওয়েল, চিনি, আদা, রসুন, পেঁয়াজ ও খেজুর। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে মসুর ডাল (বড় দানা) ৫ টাকা, ব্রয়লার মুরগি ৩০ টাকা, জিরা ২০০ টাকা ও শুকনা মরিচ ৫০ টাকা বেড়েছে।

এছাড়া শসা, ধনে পাতা, লেবু ও পুদিনা পাতা ছাড়া সব ধরনের সবজির দাম গত সপ্তাহের মতো অপরিবর্তিত আছে। শুক্রবার রাজধানীর রায়সাহেব বাজার, মালিবাগ বাজার ও কেরানীগঞ্জের জিনজিরা কাঁচাবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আরও

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক
এদিন মালিবাগ বাজারের খালেক রাইস এজেন্সির মালিক মো. দিদার হোসেন বলেন, প্রতিকেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৫৪-৫৫ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ টাকা। তবে নাজিরশাইল চাল গত সপ্তাহের মতো ৫৮-৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া বিআর-২৮ চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৪২ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৪৮ টাকা।

পাইজাম চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৪০ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ৪৫ টাকা। আর মোটা চালের মধ্যে স্বর্ণা প্রতি কেজি বিক্রি হয়েছে ৩৯-৪০ টাকা, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৪৫ টাকা। তিনি বলেন, কৃষকের বোরো ধান মিল মালিকদের কাছে বিক্রি শুরু হয়েছে। যে কারণে মিল পর্যায় থেকে চালের দাম কমতে শুরু করেছে। যে কারণে পাইকারি ও খুচরা বাজারেও কমেছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এদিকে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দিন প্রতি কেজি ছোলা বিক্রি হয়েয়ে ৮৮-৯২ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৯২-৯৫ টাকা। প্রতি কেজি দেশি রসুন বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২০ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৪০ টাকা।

প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ৮৮ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ৯২ টাকা। প্রতি লিটার পাম ওয়েল (সুপার) বিক্রি হয়েছে ৭৫ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৮০ টাকা। প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৪০-১৬০ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১৮০-২০০ টাকা। এছাড়া প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪৫ টাকা কেজি। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকা। তবে বাজারে ৭ দিনের ব্যবধানে প্রতি কেজি জিরা ২০০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৬০০ টাকা। আর প্রতি কেজি শুকনা মরিচ বিক্রি হয়েছে ৩০০-৩৫০ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ২৫০-৩০০ টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

দেশজুড়ে সবার আবাসন নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান করছে সরকার

দেশজুড়ে সবার আবাসন নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান করছে সরকার
জিনজিরা বাজারের মুদি বিক্রেতা মো. সাক্কুল আলম বলেন, বাজারে মনিটরিং বাড়ায় পাইকাররা সিন্ডিকেট ভেঙে পণ্যের দাম কমিয়ে দিয়েছে। তাই সপ্তাহের ব্যবধানে ছোলা, সয়াবিন তেল, পাম ওয়েল, আদা, রসুন ও পেঁয়াজের দাম কমেছে। মনে হচ্ছে সামনে আরও কমে যাবে। সব ধরনের মসলার দাম এখনও বাড়তি দরে স্থিতিশীল আছে। তবে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে প্রতিকেজি জিরায় ২০০ টাকা বাড়ানো হয়েছে। তাই খুচরাতেও ২০০ টাকা বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৪০-১৬০ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকা। দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হয়েছে ৪৫০-৫০০ টাকা। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৬০০-৬৪০ টাকা। খাসির মাংস ৮০০-৯০০ টাকা।

বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব সবজির দাম অপরিবর্তিত রয়েছে (গত সপ্তাহের তুলনায়) সেগুলো হচ্ছে- কেজি প্রতি বেগুন ৫০-৬০ টাকা, টমেটো ২৫-৩০ টাকা, করলা ৪০-৪৫ টাকা, পুদিনা পাতা ১০০ টাকা, গাজর ৩৫-৪০ টাকা ও পেঁপে ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা কমে শসা বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকা, ১৫-২০ টাকা কমে ধনে পাতা বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকায়। এছাড়া গত সপ্তাহে ৪০ টাকা হালি বিক্রি হওয়া লেবু এদিন বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকা।

রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা মো. আল-আমিন বলেন, গত সপ্তাহের মতো একাধিক সবজির দাম অপরিবর্তিত আছে। তবে শসা, লেবু, ধনে পাতার দাম কমেছে। তবে সরবরাহ আগের তুলনায় অনেক বেশি। দু-এক দিনের মধ্যে সব ধরনের সবজির দাম আরও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দেশব্যাপী সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।  সরকারি ভবনের পাশাপাশি গ্রামগঞ্জের হাটবাজারের ভবনের ছাদেও সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর বিদ্যুতের চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা ও আমদানিনির্ভরতার কারণে উৎপাদন ব্যয় ও অনিশ্চয়তা বাড়ছে। তাই সহজলভ্য সূর্যের আলো কাজে

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

গণতন্ত্রকে সুসংহত ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র পরিচালনা থেকে নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শুধু নারী ভোটারের

৩৫ নতুন উড়োজাহাজে বদলে যাচ্ছে বিমানের বিশাল বহর

৩৫ নতুন উড়োজাহাজে বদলে যাচ্ছে বিমানের বিশাল বহর

ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনতে আগামী বুধবার ৭ অক্টোবর চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকার একটি হোটেলে বহু কোটি ডলারের এই চুক্তি স্বাক্ষরিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ চুক্তি বিমানের বহর সম্প্রসারণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একটি ধাপ। চুক্তির আওতায় চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনা হবে। এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। প্রত্যেক শিক্ষক পাবেন নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র। অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে

দেশজুড়ে সবার আবাসন নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান করছে সরকার

দেশজুড়ে সবার আবাসন নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান করছে সরকার

পরিকল্পিত ও সুষম নগরায়নের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার। সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’কে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।  প্রধানমন্ত্রী বলেন, আবাসন শুধু