
প্রকাশ: ৮ মে ২০২০, ১৬:৫৩

করোনার সংক্রমণ থেকে রক্ষায় দেশ এখন কার্যত ‘লকডাউনে’। সব ধরনের উৎপাদন বন্ধ। বাজার ব্যবস্থা ভেঙে পড়েছে। বড়, মাঝারি, ছোট সব ধরনের শিল্প খাত বিপর্যস্ত। কৃষি খাতে উৎপাদন বন্ধ না হলেও ফসল সংগ্রহ ও বাজারজাত নিয়ে বেকায়দায় কৃষক। কুলি, মজুর, অতিক্ষুদ্র ব্যবসায়ী ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত বিপুল পরিমাণ মানুষের আয়ের পথ বন্ধ।
