বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কাল থেকে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ার অনুমতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মে ২০২০, ২০:৩২

শেয়ার করুনঃ
কাল থেকে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ার অনুমতি

শর্তসাপেক্ষে দেশের সব মসজিদ খুলে দেয়া হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৭ মে)। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র সময় সংবাদকে জানিয়েছে।সূত্রটি জানায়, বৃহস্পতিবার জোহর থেকে দেশের মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে। তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে শর্ত দুইজন মুসল্লির মধ্যে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া দুই কাতার পর এক কাতারের জায়গা ফাকা রাখতে হবে।এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রস্তুত করা হচ্ছে। আজকের মধ্যে জারি করা হবে। 

করোনাভাইরাস মহামারির মধ্যেই গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক ঘোষণায় আগামী রবিবার থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তে বিপর্যয় আরো বাড়বে বলে ভাবা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শপিং মল খোলার বিরোধিতা করে নানা যুক্তি তুলে ধরতে দেখা গেছে।

শপিংমল খুলে গেলে সংক্রমণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার আশঙ্কা আছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল মঙ্গলবার ঢাকায় করোনাভাইরাসসংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, দোকানপাট ও মার্কেট খুললে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে।

আরও

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
সরকারের এ সিদ্ধান্তের পর স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কারণ বাংলাদেশে করোনা সংক্রমণের কাছাকাছি সময়ে যেসব দেশে সংক্রমণ ঘটেছে সেসব দেশে এখনো মার্কেট, শপিং মল ঢালাওভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের শপিং মল, মার্কেট খোলার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ও বিজ্ঞানসম্মত তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে, সেখানে কোন যুক্তিতে শপিং মলগুলো খুলে দেওয়া হচ্ছে? গণপরিবহন যদি বন্ধ থাকে তাহলে দোকানি, দোকানের কর্মী বা ক্রেতারাই বাজারে বা শপিং মলে যাবে কিভাবে? শপিং মল খোলার মধ্য দিয়ে লোকজনকে কার্যত ঘর থেকে বেরিয়ে কেনাকাটা করতে উৎসাহিত করা হবে। আর এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরো বাড়বে।ফেসবুকে বেশ কজন লিখেছেন, মার্কেট, শপিং মল খুললেই কি ক্রেতারা যাবে? এত দিন ঘরে অবস্থান করে সচেতনতা অবলম্বনের পর হঠাৎ ক্রেতারা কেন নিজেদের ঝুঁকিতে ফেলবে?

মার্কেট, শপিং মলের কেউ করোনা সংক্রমিত হলে কী হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। যেহেতু এখনো প্রত্যাশিত সংখ্যায় করোনা পরীক্ষা শুরু হয়নি এবং উপসর্গ ছাড়াই অনেকের মধ্যে সংক্রমণ ধরা পড়ছে, সে ক্ষেত্রে ক্রেতারাও করোনাভাইরাস বহন করছে না তা নিশ্চিত করা কঠিন হবে। এ ক্ষেত্রে সত্যিই কেউ করোনা সংক্রমিত থাকলে এবং তা ধরা পড়লে পুরো মার্কেট-শপিং মল ‘লকডাউন’সহ ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হতে পারে। তবে মার্কেট, শপিং মলগুলোতে যেহেতু কারা আসছে তা লিপিবদ্ধ থাকে না ফলে কারা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল তা শনাক্ত করাও দুঃসাধ্য হতে পারে। এর ফলে সংক্রমণ বিস্তারের ঝুঁকি আরো বাড়বে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মার্কেট, শপিং মলে কেনাকাটার যে প্রক্রিয়া তাতেও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে। কারণ কাপড়, কসমেটিকস, জুতা এগুলো ক্রেতারা অনেকে স্পর্শ করবে এবং সেগুলো প্রতিনিয়ত জীবণুমক্ত করা সম্ভব নয়।ঈদের আগে মার্কেট, শপিং মলগুলোতে যে ভিড় হয় তাকেই করোনা সংক্রমণের উপযুক্ত স্থান বলে মনে করছেন অনেকে। এ ছাড়া মার্কেট, শপিং মলগুলোতে হাঁটার জায়গা পর্যন্ত থাকে না। এসব কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এ সময়ে মার্কেট, শপিং মলগুলো খোলার তীব্র বিরোধিতা করেছেন।

আরও

দেশে বন্যার আঘাতে চারশ কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি

দেশে বন্যার আঘাতে চারশ কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি
অনেকে প্রশ্ন করেছেন, সন্তানের জন্য ঈদের খুশিতে জামাকাপড় কিনতে যাবেন নাকি করোনাভাইরাস ও মৃত্যু আনতে যাবেন? এ ছাড়া গত এক মাসের বেশি সময় ধরে দেশে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। অনেকের জীবিকাও হুমকিতে পড়েছে। সঞ্চিত অর্থ খরচ করে অনেকে জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে মার্কেট, শপিং মলে ঈদের কেনাকাটায় গরিব ও মধ্যবিত্তের কষ্ট আরো বাড়াবে এবং উচ্চবিত্তের সঙ্গে তাদের পার্থক্য আরো দৃশ্যমান করবে।

ইনিউজ ৭১/ জি.হা

 

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে, অপটার পূর্বাভাসে যা আছে

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে, অপটার পূর্বাভাসে যা আছে

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে বন্যার আঘাতে চারশ কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি

দেশে বন্যার আঘাতে চারশ কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, শুধু মৎস্য খাতেই প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি দেশের ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় ১ লাখ ৭ হাজার ৪২৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে প্রায়

শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকারকে বিব্রতচেষ্টার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকারকে বিব্রতচেষ্টার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যানারে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে বিব্রত করার অপচেষ্টার অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন এবং একটি মহল বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলতে চাইছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এখন পর্যন্ত বিষয়টিকে বড় কোনো ইস্যু হিসেবে দেখছে না। তাঁর

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘনীভূত, গভীর সাগরে নিষেধ জেলেদের

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘনীভূত, গভীর সাগরে নিষেধ জেলেদের

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় দেশের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার প্রকাশিত পূর্বাভাসে গভীর সাগরে না যেতে জেলেদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখনো একই এলাকায় রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা

পে-স্কেল: মূল বেতন বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা শিগগির

পে-স্কেল: মূল বেতন বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা শিগগির

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তবে মূল বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর হবে, নাকি আগের বেতনকাঠামোর মতো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সে

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারী শিক্ষায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। পাশাপাশি ভালো ফল করা ছাত্রীদের জন্য উচ্চশিক্ষা পর্যায়ে বৃত্তির ব্যবস্থাও চালু করা হবে। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির