শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

করোনায় আক্রান্ত ৭ শ্রমিক, ‘খুঁজে পাচ্ছে না’ বিজিএমইএ!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মে ২০২০, ২:৪৬

শেয়ার করুনঃ
করোনায় আক্রান্ত ৭ শ্রমিক, ‘খুঁজে পাচ্ছে না’ বিজিএমইএ!

শুক্রবার সাভারে সাতজন গার্মেন্টস শ্রমিকের কোভিড-১৯ ধরা পড়েছে৷ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা এমন তথ্য নিশ্চিত করেছেন৷ তবে এখনও তাদের শনাক্ত করতে পারেনি বিজিএমইএ৷

সাভারের আল মুসলিম গার্মেন্টসের দুই শ্রমিক কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ ফরহাদ হোসেন৷ তিনি বলেছেন, ‘‘ওই শ্রমিকরা কাজে যোগ দেওয়ার আগেই তারা জ্বর অনুভব করায় তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷ কারাখানা থেকে তারা আক্রান্ত হননি৷ বাসা থেকেই তারা আক্রান্ত হয়েছেন- এটা আমরা নিশ্চিত৷ আমাদের মেডিকেল অফিসার খোঁজ খবর রাখছেন৷’’

গার্মেন্টস কর্তৃপক্ষ যেখানে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করছে সেখানে বিজিএমইএ বলছে তারা শ্রমিকদের খুঁজে পাচ্ছে না! থানা স্বাস্থ্য কর্মকর্তা সাতজন শ্রমিকের আক্রান্তের তথ্য নিশ্চিত করলেও মালিকদের সংগঠনটির সহসভাপতি আরশাদ জামাল দিপু বলেছেন, ‘‘আমরা দুই জনের কথা শুনেছি৷ সাতজন তো প্রথম শুনলাম৷ এখন খোঁজ খবর নিচ্ছি৷ কোথায়-কিভাবে তারা আক্রান্ত হলেন আমরা কিছুই জানি না৷ একটা টিম তাদের খোঁজ করছে৷’’ বিজিএমইএর এই নেতা নিশ্চিত করেন, কারাখানা কর্তৃপক্ষ যদি তাদের দায়িত্ব না নেয়, তাহলে বিজিএমইএ তাদের সুচিকিৎসা নিশ্চিত করবে৷ ‘আমাদের একটু সময় দিন, আমরা যে কথা দিয়েছিলাম, সেটা অবশ্যই রাখব৷’’ 

আরও

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এদিকে প্রতিদিনই কোন না কোন গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনের জন্য রাজপথে নামছেন৷ শনিবারও গাজীপুরে দুটি গার্মেন্টসের শ্রমিকেরা সড়ক অবরোধ বিক্ষোভ দেখিয়েছে৷ কখনও বকেয়া বেতনের দাবিতে, আবার কখনও চাকরিচ্যুতির প্রতিবাদে পথে নামছেন শ্রমিকরা৷ শনিবার সকাল থেকে শ্রমিকদের এই বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেছেন, শনিবার সকাল আটটা থেকে গাজীপুর শহরের তারগাছ এলাকায় ‘অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের’ শ্রমিকেরা ছাঁটাইয়ের গুজবে বিক্ষোভ শুরু করেন৷ এক পর্যায়ে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন৷ কারখানার কোন শ্রমিক ছাঁটাই করা হয়নি৷ সরকারি নির্দেশনা মানতে গিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সাময়িকভাবে তিন হাজার শ্রমিকের মধ্যে দুই হাজার শ্রমিক নিয়ে কারখানার কাজ করানো হচ্ছে৷ ফলে শ্রমিকদের মধ্যে বাকিদের ছাঁটাইয়ের গুজব উঠে৷ এ কারণে শ্রমিকরা আতঙ্কিত হয়ে বিক্ষোভ ও অবরোধ করেন৷

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
‘আমরা কিভাবে মানবিকতা দেখাবো?’ 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রতিদিন আন্দোলন হলেও সেটাকে বড় করে দেখছেন না বিজিএমইএ'র সহ-সভাপতি আরশাদ জামাল দিপু৷ তিনি বলেন, যারা শিক্ষানবীসকাল পার করেননি তাদের মালিকপক্ষ বাদ দিতে পারে৷ এটা সারা বিশ্বেই স্বীকৃত৷ যাদের ছয়মাস হয়নি তাদের আমরা যেকোন সময় বাদ দিতে পারি৷ আর যারা বলছেন, মানবিকভাবে বিষয়টি দেখতে তাদের বলব, বায়াররা তো অর্ডার বাতিলের সময় মানবিকতা দেখাচ্ছেন না৷ তাহলে আমরা কিভাবে মানবিকতা দেখাবো? সামনের জুন-জুলাই মাসে কোন অর্ডারই নেই৷ তখন কি হবে, কিছুই বুঝতে পারছি না? 

আরও

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী
এর আগে শুক্রবার মে দিবসের দিন শ্রমিকদের কাজে বাধ্য করার অভিযোগে কয়েক হাজার শ্রমিক সাভারের হেমায়েতপুরে কারখানা ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন৷ অভিনেতা অনন্ত জলিলের মালিকানাধীন এ জে আই গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ ঘটনা ঘটে৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

অপরদিকে তৈরি পোশাক কারখানাগুলো চালু করতে মালিকরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘সরকার তৈরি পোশাক খাত সুরক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করেছে৷ রফতানি আদেশ রক্ষা করতে প্রধানমন্ত্রী নিজে আমদানিকারক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন৷ প্রণোদনা দেওয়া হয়েছে৷ গার্মেন্ট কারখানা খোলার অনুমতি দেওয়া হয়েছে৷ গার্মেন্ট মালিকরা যেসব প্রতিশ্রুতি দিয়ে কারখানা চালুর আবেদন করেছিলেন, এখন সেগুলো রক্ষা করুন৷’’ সূত্র: ডয়চে ভেলে

ইনিউজ ৭১/টি.টি. রাকিব   

    

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৮৩। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৩০৭। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ২৯৭। তৃতীয় অবস্থানে

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির