
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ৭:৩৭

নারায়ণগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের এক মেডিকেল অফিসারের পরিবারের ১৮ জন করোনায় (কোভিড-১৯) পজিটিভ হয়েছেন। এরমধ্যে স্থানীয় লোকজন পরিবারটিকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে বাড়িটির লক্ষ্য করে স্থানীয়রা ইট-পাটকেলও নিক্ষেপ করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তবে বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে শান্ত করেন। ইউএনও’র হস্তক্ষেপে এলাকাবাসীর রোষানল থেকে রক্ষা পেয়েছেন করোনায় আক্রান্ত হওয়া ১৮ জনের পরিবারটি।
