
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ৩:৩৮

গাজীপুর সিটি করপোরেশনের যেসব এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ নেই সেসব এলাকায় আগামী শুক্রবার থেকে মসজিদ খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এক ভিডিও বার্তায় এ কথা জানান মেয়র নিজেই।
