
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ৩:৮
কভিড-১৯ সনাক্তে র্যাপিড কিট 'জিআর কভিড-১৯ ডট ব্লট' হস্তান্তর করেছে বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্র। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কাছে এই কিট হস্তান্তর করেছে তারা। গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেডের গবেষকরা কিটটি তৈরি করেছেন। এখন এগুলো সরকারের কাছে হস্তান্তর করা হবে। তবে পরীক্ষার আগে এই বিষয়ে কোন মন্তব্য করতে চান না সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব