
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১৯:২৪

“ কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
সুকান্ত ভট্টাচার্যের কবিতার এই লাইনগুলোর মর্মার্থ খুব গভীর। চুলায় আগুন না জ্বললে, ক্ষুধার্ত থাকলে মানুষ পূর্ণিমার উজ্জ্বল চাঁদ কে ঝলসানো রুটি মনে করে।চাঁদের সৌন্দর্য সে বুঝে না। সে বুঝে ক্ষুধার্ত পেটের যন্ত্রণা। যেখানে সমগ্র পৃথিবী তার কাছে নিরস মনে হয়।
নারায়ণগঞ্জ জেলা করোনাভাইরাসের কারণে ডেঞ্জার জোন হিসেবে রয়েছে। জেলা লকডাউন অনেক দিন আগে থেকেই। লকডাউনের মধ্য জীবিকার তাগিদে, ঘরের চুলা জ্বালাতে, ক্ষুধার্ত পেটে খাবার দিতে সিএনজি, অটোরিকশা চালকরা সরকারি বিধিনিষেধ অমান্য করে রাস্তায় সিএনজি, অটোরিকশা নিয়ে বের হয়েছে।


মহম্মদ খোরশেদ আলম, নারায়ণগঞ্জ।
(ফেসবুক থেকে সংগৃহীত)