সোমবার, ৫ অক্টোবর, ২০২৬২০ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

'সন্তানের দুধের জন্য মায়ের চুল বিক্রি' খবরটি ভুল, দেড় মাস আগে চুল বিক্রি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১৭:৩৫

শেয়ার করুনঃ
'সন্তানের দুধের জন্য মায়ের চুল বিক্রি' খবরটি ভুল, দেড় মাস আগে চুল বিক্রি

ঢাকার সাভারে অভাবের তাড়নায় এক গৃহবধূর চুল বিক্রি করে সন্তানদের দুধ কেনার খবরটি সঠিক নয় বলে। সাভারের এই নারীর কাছ থেকেই জানা গেছে, প্রায় দেড় মাস আগেই স্থানীয় এক ফেরিওয়ালার কাছে তিনি নিজের চুল বিক্রি করেন। উদ্ভূ পরিস্থিতিতে সাভারের স্থানীয জনপ্রশাসন কর্মকর্তারা বলছেন, দেশজুড়ে আলোচিত হওয়া এমন একটি মিথ্যা ঘটনা যাচাই ছাড়া প্রচার করা উচিত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা প্রচার হওয়ার পর তা কিছু গণমাধ্যম সংবাদ আকারেও প্রচার করে। বিষয়টি দারুণভাবে নাড়া দেয় সাভারের স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিদের। আর সে কারণেই ওই নারীকে সহায়তার জন্য ছুটে যান অনেকে।

আরও

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

ঘটনাক্রমে জানা যায়, এই নারী চুল বিক্রি করে সন্তানদের জন্য দুধ কিনেছেন উল্লেখ করে মঙ্গলবার ব্যাংক কলোনি মহল্লার এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে আলোড়ন তৈরি হয়। ওইদিন রাতেই জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সমাজকর্মীসহ অনেকে ত্রাণ নিয়ে ওই নারীর বাড়িতে ছুটে যান। বুধবার সকালে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাটি তদন্তে নামে। তদন্ত শেষে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, দুই সন্তানের জননী ওই নারীর স্বামী একজন দিনমজুর। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার দেড় মাস আগেই তিনি এক ফেরিওয়ালার কাছে চুল বিক্রি করেন। এ ছাড়া তিনি তার অভাবের কথা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা- কারো কাছেই আগে জানাননি।

জানা গেছে, পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি জিমের গলির ৫৭/ এ /১ নান্নু মিয়ার টিনের বাড়ির একটি কক্ষে দুইমাস আগে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে ওঠেন মাটি কাটার শ্রমিক মো. মানিক। বিদ্যুৎ, গ্যাস বিলসহ মাসিক ভাড়া ২ হাজার ৩০০ টাকা। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দারনগর। ওই বাড়ি মালিক নান্নু থাকেন কেরানীগঞ্জে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

গৃহবধূর স্বামী মানিক জানান, গ্রামে তিনি মাটিকাটার কাজ করতেন। সেখানে কাজ না থাকায় দুইমাস আগে পরিবার নিয়ে তিনি সাভারে এসে ওই বাড়িতে উঠেন। প্রতিদিন সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে সিটি সেন্টারের সামনে অন্য শ্রমিকদের সঙ্গে তিনি কাজের খোঁজে যেতেন। কিন্তু কাজ না থাকায় তার পরিবারে অভাব দেখা দেয়। এ অবস্থায় সন্তানদের খাবারের টাকার যোগাড়ের কোনো উপায় না পেয়ে তার স্ত্রী দেড় মাস আগে এক ফেরিওয়ালার কাছে ১৮০ টাকায় চুল বিক্রি করেন।

তিনি জানান, ওই বাড়ির এক রুমের ভাড়াটে মুইফুল বেগম পাশের এক বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। তিনদিন আগে মুইফুল তার গৃহকত্রীকে কথা প্রসঙ্গে তার স্ত্রীর চুল বিক্রির কথা জানান। ওই গৃহকত্রী তার ভাইকে এ কথা জানান। এরপর ওই গৃহকত্রীর ভাই মঙ্গলবার ‘বাচ্চাদের দুধের টাকার জোগাড় করতে চুল বিক্রি করলেন এক নারী’ লিখে তার ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর তোলপাড় শুরু হয়। ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপণ্য নিয়ে ওই নারীর বাড়িতে ছুটে যান। দেওয়া হয় নগদ অর্থও।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ওই নারী জানান, তিনি অভাবের জন্য সাহায্যের খোঁজে কারো কাছে যাননি। চুল বিক্রির কথাও আগ বাড়িয়ে তিনি কাউকে বলেননি। পাশের রুমের ‘খালা’ এসব প্রচার করেছেন। অবশ্য মুইফুল বেগম দাবি করেছেন, তিনি এতো কিছু বুঝে কথাগুলো বলেননি। অন্যদিকে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সর্বত্র তোলপাড় শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়রসহ আওয়ামী লীগ নেতাদের অনেকেই সত্যতা যাচাই করতে সেখানে ছুটে যান। অবশেষে খোলাসা হয় দেড় মাস আগের চুল বিক্রি রহস্য।

সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান জানান, ঘটনাটি আমরা তদন্ত করেছি। করোনা সংকটে অতিরঞ্জিত করে ঘটনা প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, তদন্তে এটা স্পষ্ট যে করোনাকালীন দুর্যোগের জন্য অর্থকষ্টে তিনি চুল বিক্রি করেননি। দেড় মাস আগে তিনি তার চুল কেটে ফেলেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা প্রদান করা হয়েছে এই পরিবারকে।

সাভার পৌর মেয়র আব্দুল গণি বলেছেন, পুরো ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। ওই নারী কারো কাছে ত্রাণের জন্য যাননি। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভাবের তাড়নায় চুল বিক্রির খবরটি দেখার পর আমি তার বাসায় যাই এবং ১৫ দিনের চাল, ডালসহ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করি।

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী বলেছেন, শুরুতেই ঘটনাটি ষড়যন্ত্র এবং উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে। তিনি সেখানে গিয়ে জানতে পারেন দেড় মাস আগের ঘটনা।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

সর্বশেষ সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দেশব্যাপী সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।  সরকারি ভবনের পাশাপাশি গ্রামগঞ্জের হাটবাজারের ভবনের ছাদেও সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর বিদ্যুতের চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা ও আমদানিনির্ভরতার কারণে উৎপাদন ব্যয় ও অনিশ্চয়তা বাড়ছে। তাই সহজলভ্য সূর্যের আলো কাজে

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

গণতন্ত্রকে সুসংহত ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র পরিচালনা থেকে নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শুধু নারী ভোটারের

৩৫ নতুন উড়োজাহাজে বদলে যাচ্ছে বিমানের বিশাল বহর

৩৫ নতুন উড়োজাহাজে বদলে যাচ্ছে বিমানের বিশাল বহর

ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনতে আগামী বুধবার ৭ অক্টোবর চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকার একটি হোটেলে বহু কোটি ডলারের এই চুক্তি স্বাক্ষরিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ চুক্তি বিমানের বহর সম্প্রসারণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একটি ধাপ। চুক্তির আওতায় চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনা হবে। এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। প্রত্যেক শিক্ষক পাবেন নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র। অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে

দেশজুড়ে সবার আবাসন নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান করছে সরকার

দেশজুড়ে সবার আবাসন নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান করছে সরকার

পরিকল্পিত ও সুষম নগরায়নের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার। সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’কে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।  প্রধানমন্ত্রী বলেন, আবাসন শুধু