
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ২৩:৩০

প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের লকডাউন ঘোষনা উপেক্ষা করে মদ বিক্রি করেছে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আর জনসমাগম করে মদ বিক্রি করার ছবি তুলতে গিয়ে ওই দপ্তরের কর্মচারীদের মারধরের শিকার হয়েছেন বাংলা ভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন কামাল হাওলাদার। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা ও মোবাইল। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানের রুম আটকে দিয়ে তাকে জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব