
করোনাভাইরাসের থাবায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও থমকে গেছে। দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে অদৃশ্য এ ভাইরাসের মোকাবেলায় গত ২৫ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে বিভিন্ন জেলাও লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।এ ভাইরাস সংক্রমণরোধে আবারও সরকারি ছুটি বাড়ানো হতে পারে বলে আভাস মিলেছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়তে পারে। আর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার অর্থাৎ ১ ও ২ মে দুদিন ছুটির পর ৩ মে সরকারি-বেসরকারি অফিস খোলার সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে চতুর্থ ধাপে বাড়ানো সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল শেষ হবে।
