
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ৩:১৩

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে পাঁচজন করোনা ভাইরাসে নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে একজন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত অফিস স্টাফ হিসাব রক্ষকে আজ হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র আবাসিক চিকিৎসক (আর এমও)ডাঃ আনাস ইভনে মালেক এ তথ্য জানান।
তিনি আরও জানান, এখন পর্যন্ত সরাইল উপজেলা থেকে ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ব্রাক্ষণবাড়িয়া সিভিল সার্জন অফিস পাঠানো হয়েছে।
