
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালকের দায়িত্বে থাকা ড. বেনজীর আহমেদকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পুলিশের ৩০তম আইজি হিসেবে বেনজীর আহমেদের নিয়োগসম্পর্কিত রাষ্ট্রপতির আদেশের প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ বুধবার জারি করা হয়েছে।তিনি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন। ২০১৮ সালের ৩১ জানুয়ারি আইজিপির দায়িত্ব নেওয়া জাবেদ পাটোয়ারীর চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল।এদিকে র্যাবের মহাপরিচালক হিসেবে বেনজীরের স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান আবদুল্লাহ আল মামুন। একই প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষিত মাদকবিরোধী বিশেষ অভিযান ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ অভিযাত্রাকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়ে বেগবান রেখেছেন মাদকবিরোধী অভিযান। সুন্দরবনের জলদস্যুতার অবসান ঘটিয়ে একটি স্বস্তির উপকূলীয় অঞ্চল প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন। সাম্প্রতিক ক্যাসিনোবিরোধী অভিযান তার সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক।
