
প্রকাশ: ৭ এপ্রিল ২০২০, ৪:০
রাজধানীর রুপনগর থানার ওসি (তদন্ত) মোকাব্বর এর নেতৃত্বে একদল পুলিশের বর্বরোচিত হামলার স্বীকার হয়েছেন এই সময়ের পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল ইনিউজ৭১-এর বিশেষ প্রতিনিধি জিহাদ হায়দার এবং ইনিউজ৭১-এর সম্পাদক শওকত হায়দার জিকো।
সকাল থেকে রাজধানীর রুপনগর এলাকায় করোনা পরিস্থিতির সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন বিশেষ প্রতিনিধি জিহাদ হায়দার। দুপুর ১.৩০ এর সময় একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দেয়ার আবেদন পান জনাব জিহাদ হায়দার এবং তিনি বিষয়টি সম্পাদককে অবহিত করেন।
সম্পাদক এই সংবাদ পেয়ে প্রতিনিধি জিহাদকে সাথে নিয়ে সুরক্ষা জেনারেল হাসপাতালে ক্যান্সার আক্রান্ত ঐ রোগীকে রক্ত দেয়ার জন্য যান। রক্ত দিয়ে ফেরার পথে রুপনগর আবাসিক এলাকায় প্রবেশ করেন দুজনে। জিহাদকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে সম্পাদক লাজ ফার্মায় ঔষধ আনতে যান।
সম্পাদক শওকত হায়দার ঔষধ নিয়ে ফিরে এসে দেখেন ওসি তদন্তের নেতৃত্বে ১২-১৪জন পুলিশ জিহাদকে এলোপাতাড়ি মারছে। এই দৃশ্য মোবাইলে ধারন করতে গেলে পুলিশ ইনিউজ৭১-এর সম্পাদক শওকত হায়দার জিকোর উপরও বোপোরোয়া ভাবে লাঠিপেটা শুরু করে।
পুলিশকে সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করে এবং মোবাইল ফোনটি কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে শওকত হায়দারের মানি ব্যাগ ছিনিয়ে নেয় পুলিশ। পরে অবশ্য মোবাইল ও মানি ব্যাগ ফিরিয়ে দেয় কিন্তু মানি ব্যাগে থাকা ৫০০০টাকা পুলিশ নিয়ে নেয়। সংবাদ কর্মীর উপরের এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন ইনিউজ৭১এর বিশেষ প্রতিনিধি ও সম্পাদক।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব