
প্রকাশ: ৭ এপ্রিল ২০২০, ১৯:৪৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে।আর ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।মঙ্গলবার দুপুরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
