
প্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ২০:৩৫

করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের কাছে অনুদানের এ চেক হস্তান্তর করেন পুলিশ প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে সরাসরি যোগ দেন।

ইনিউজ ৭১/ জি.হা