
প্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ১৯:৫৭

সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন এ তথ্য জানিয়েছেন।তবে সচিবালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, যদি করোনা পরিস্থিতি সামনে আরো অবনতি হয় তাহলে ছুটি বেড়ে ১৮ এপ্রিল পর্যন্ত যাবে।গত ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত টানা সাধারণ ছুটি চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যার মধ্যে ছুটি বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।আগামি সপ্তাহে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ এমনিতেই সরকারি ছুটি। এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
