
প্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ২:৫৬
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে, নৌকায় বসবাস করা বেদে পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের শ্রমজীবীদের মধ্যে নৌকায় থাকা বেদে পরিবারের সদস্যরাও একটি অংশ। গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীর হাট লঞ্চঘাট এলাকায় নৌকায় বসবাস করা বেদে পরিবারের ৩০ সদস্যদের মাঝে ৫ এপ্রিল রবিবার বিকেলে ত্রাণ সহায়তা করা হয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রত্যেক সদস্যদের মাঝে আলাদা আলাদা করে চাল, ডাল,আলু ও সাবান বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।
ত্রাণ বিতরণে সব সময় সহযোগিতা করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব