
প্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ২১:৪০
টেকনাফের হ্নীলায় যৌথ টাস্বফোর্স ও ভ্রাম্যমানঐ আদালত অভিযান চালিয়ে সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং করোনা নিষেধাজ্ঞা অমান্য করায় পৃথকভাবে জরিমানা আদায় করেছেন।
৫ এপ্রিল (রবিবার) দুপুর সাড়ে ১২টারদিকে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে নৌবাহিনীর লেঃ তৌকির আহমেদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এবং পুলিশের এসআই নাজিম উদ্দিন ভূঁইয়ার সমন্বয়ে যৌথ টাস্কফোর্স উপজেলার হ্নীলা বাসষ্টেশনে অভিযান চালিয়ে সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান দলিল লিখকের কার্যালয় খোলা রাখায় হ্নীলা হোয়াব্রাংয়ের আলী আকবরের পুত্র দলিল লেখক মোহাম্মদ ইলিয়াছ মিন্টুকে ১০ হাজার টাকা এবং করোনা নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়া চলাফেরা করায় মধ্যম হ্নীলা মিনা বাজারের মৃত বদিউর রহমানের পুত্র মোহাম্মদ ইউছুপ (৩০) কে ১০ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া লেদা এলাকায় বিশেষ অভিযানে স্থানীয় রোহিঙ্গা ও সাধারণ মানুষকে সজাগ করা হয়।
এই ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল মনসুর জানান, সরকারী নির্দেশনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যৌথ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। ##
