
প্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ১৮:৪৭

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় নতুনটি চারটিসহ মোট পাঁচটি প্যাকেজে প্রায় ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, সকলের কষ্ট লাঘব করা আমাদের দায়িত্ব। সে দায়িত্ব নিয়েই আমরা আজ প্যাকেজ ঘোষণা করেছি। এর সুফলটা আশা করি সকলেই পাবে। কিন্তু এর সুযোগ নিয়ে কেউ যেন কোনো ধরনের দুর্নীতি, কোনো অনিয়ম বা কোনো অপব্যবহার না করেন। আমার সোজা কথা-কেউ এর সুযোগ নিয়ে এর অপব্যবহার করবেন না।
