
প্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ১:৫৩
বিশ্ব মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ এ সারাদেশ যখন লকড ডাউন। ঢাকার অন্যতম একটি ক্লাব মিরপুর ক্লাব কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে তাদের ফুড ব্যাগ প্রোগ্রাম ধারবাহিকভাবে অব্যাহত রয়েছে সকলের সহযোগিতায়। উল্লেখ্য, আজ ৪ এপ্রিল রোজ শনিবার রুপনগর শিয়ালবাড়ী এবং মিরপুর ২ এর বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে মিরপুর ক্লাবের পক্ষ থেকে ফুড ব্যাগ বিতরণ করা হয়।
মিরপুর পেশাদার ও উদ্যোক্তা ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাহবুব আলম বলেন, "আমাদের এ কার্যক্রম চলবেই ইনশাহ আল্লাহ। তিনি সবাইকে আহবান জানিয়ে বলেন, আসুন আমাদের সাথে, একসাথে মানবতার জন্য কিছু করি। তিনি দেশ ও বিদেশ থেকে যে সকল ভাই ও বোনেরা ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের সকলকে ধন্যবাদ জানান এবং মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেন, তিনি যেন আমাদের সকলের সহায় হউন।"
