
প্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ১৬:১২

করোনাভাইরাস মুক্ত রাখতে কুতুবদিয়ায় লকডাউন ও দ্বীপের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর। তিনি খাদ্য সামগ্রী নিয়ে দ্বীপের অসহায়, দরিদ্র মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। কখনো রাস্তার অলিগলিতে, আবার কখনো মানুষের বাড়ি বাড়ি ছুটছেন। যাতে দ্বীপে মানুষ অনহারে না থাকে এবং বাহিরে ঘুরাফেরা না করে।
শুক্রবারেও তিনি বসে নেই। তার সাথে ব্যস্ততা সময় পার করছেন এসিলেন্ড মুহাম্মদ হেলাল চৌধূরী। ইউএনও জিয়াউল হক মীর, গত ৩ ফেব্রুয়ারি ধূরুং বাজার সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদের কর্মজীবী ও শ্রমিকের খাদ্য সামগ্রী বিতরণ শেষে ছুটে যান দ্বীপের মুরালিয়া গ্রামে। সেখানে রাস্তায় পৃথক পৃথক কিছু রিক্সা চালকে দেখা ইউএনও গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলেন। তিনি রিক্সা চালকদের করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে বাড়ি থেকে বাহিরে না হওয়ার জন্য নির্দেশ দেন।
