
প্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ৮:৫৮

‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এই সংবাদটি অসত্য ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এই রকম কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইহসানুল করিম।