
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ৪:৩
ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র মানুষের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া অব্যাহত রেখেছেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। তিনি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার তিন,চার ও সাত নম্বর ওয়ার্ডের চার শতাধিক পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজীও বিতরণ কাজে অংশ নেন।
পৌর মেয়র মো. রফিকুল ইসলাম জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে না যেতে সরকারিভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ঘরের বাইরে না যেতে পারায় খাদ্যের সংকট দেখা দিয়েছে রিকশাচালক, দিনমজুর, প্রতিবন্ধি সহ বিভিন্ন পেশার দরিদ্র পরিবারে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে,
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র নির্দেশনায় এবং আমাদের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুলের তত্ত্বাবধানে দরিদ্র প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ১ টি হাত ধোয়ার সাবান ও একটি গায়ে দেয়ার সাবান মিলে ১ হাজার পরিবারের জন্য একটি প্যাকেজ করা হয়েছে। এসব প্যাকেজ আজ(৩ এপ্রিল) বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। বিতরণকালে ওয়ার্ড কাউন্সিলর কুতুবুল কবির, সালাউদ্দিন পঞ্চায়েত, তাজউদ্দিন খান ও কামাল হোসেন উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/ জি.হা