
প্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ১:৫

দেশের একটি বেসরকারি টেলিভিশনের মাঠ পর্যায়ের একজন সাংবাদিক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই টেলিভিশনের ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।টেলিভিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা এক ভিডিও বার্তায় তার সহকর্মীর করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।ওই কর্মকর্তা বলেন, আমাদের এক সহকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তার অবস্থা এখন উন্নতির দিকে।

ইনিউজ ৭১/ জি.হা