
প্রকাশ: ২ এপ্রিল ২০২০, ৩:৫৩

ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার উদ্যোগে পৌরসভার লঞ্চঘাটের ঘাটশ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে ওই কার্যক্রমের উদ্ভোধন করেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী সহ নৌবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। এরপর সংসদ সদস্য পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কয়েকটি বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
